শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

রাহুল গাঙ্গুলী

ব্যক্তিগত আকার থেকে



১
(রুপোলী খেয়াল জুড়ে) ______

শাদাপাতা : দেখলেই চমকে যাই

অহেতুক ভয় = ব্যবচ্ছেদ (আগে ও পরে)


২
(চুমুহীন হলফনামায় সাক্ষর) ________

ফুঁ : ১টি গোপন প্রতিবেদন বিশেষ

২টুকরো চাঁদঝরা বিশুদ্ধতা


৩
(পাপড়িজনিত নিখোঁজ) _______

আদপে বিষন্নতা মাখানো সংখ্যা

থকথকে ইথারবৃত্তের কোলাজ


৪
(আগুনে ঝলসানো নাম) ________

ঠিকানাহীন আলাপচারীতা

মুখোমুখি ভীড় বাড়ে : ব্যক্তিগত খোলোশ


৫
(বাড়ছে বৃষ্টিজাতীয় অসুখ)_______

নিষিদ্ধ কাচের বুদবুদ : ইদানীং

গাঢ় বর্ষাতি = মেরুন চামড়া


৬
(প্রতিটা ০-র ভিতর জ্যামিতি) _______

মাটিগুঁড়ো।দেওয়ালমাখা

নির্বাসিত সমুদ্র ≠ নোনা আঘাত


৭
(ঝুরোনৌকোর সীমানা ছুঁলেই) ______

অমসৃণ সমীকরণ

যতোটা ঘনিষ্ঠ = ততোটাই দুর

অবশিষ্ট পালকপালক প্রতীক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন