শ্যামা পদ দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্যামা পদ দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

শ্যামা পদ দে



সীমারেখা
শ্যামা পদ দে
গভীর শেকড়ের সাহচর্যে লালিত বৃক্ষ-জীবন
কষ্টার্জিত জল, আলো, বাতাস এর নিবিড় পালন...
ভরা সংসারে ডালপালা, সবুজ, আশ্রিত পাখিরব__
প্রত্যয়ী বিটপ-বুক, ভালোবাসায়...।
লাজুক লতা ও বিভোর হয় ছায়া-প্রেমে
জড়িয়ে পড়ে জীবনের অঙ্গীকারে, আকাশ ছুঁতে...
লতা ফুলের অহংকারী যৌথযাপন।
হাসিমুখ শক্ত বিটপে সোহাগ বিলাস_
অনায়াসে সয় কণ্টক রোহিণীর মৃদু কামড়
আদর আছিলায়, ঊর্ধ্বগামী বিস্তারে ।
রোহিণী লতার বৃক্ষশীর্ষ অতিক্রম করতে নেই
বৃক্ষ কাঠ হলে লতা জীবনের পতন অনিবার্য
লোলুপ কুঠার কাঠের পথ চেয়েই বসে থাকে যে...।

লাল-গোলাপ
ছেলেটির লাল-গোলাপের শখ খুব...
ঘাম- রক্তে তৈরি করেছিল আটপৌরে টব_
লাল গোলাপের চারা খুঁজছিল অনেকদিন...।
অবশেষে, এনেছিল একটি লাল গোলাপের চারা
হার্দিক যত্নে পুঁতেছিল সেই টবে, সজীব মাটিতে।
তারপর,
রোদ্দুরে উষ্ণতা__
আদুরে জল- পুষ্টি...
সবটুকু আবেগ...।
বেড়ে উঠেছিল সে পরম আদরে__
কুঁড়ি থেকে ফুল...
মাঝে মাঝে বাতাসের দুলুনিতে ছুঁয়ে যেত হাত...
সৌরভ ও ভালোবাসার অঙ্গীকারে...।
একদিন পরিপূর্ণ গোলাপ ছুঁতে গিয়ে _
পাপড়িও খসে যায় সোহাগী স্পর্শে...
তাঁর নাক এড়িয়ে সৌরভ বিলীন হয় বাতাসে
কাঁটায় ক্ষতবিক্ষত হয় আঙুল, বুক...।
সে এখনো গোলাপ ভালোবাসে __
হাতে-বুকে আঁকা রক্তের আল্পনা...
অবশ্য টকটকে লাল...।
টোপ
শ্যামা পদ দে
এই মেয়ে...
কাঁদিস কেন?
কফিন ভিজে যাবে যে__
এতো দামী দামী ফুলের বোকে...।
দ্যাখ দ্যাখ, কতো মোমবাতি !
সত্যি বলছি, গান-স্যালুট দেবো...।
ও পছন্দ হয়নি বুঝি__
এই নে অ্যাপয়েন্টমেন্ট...
আচ্ছা, ডবল ই করে দিলাম।
টাকার রঙও সিঁদুরে লাল রে__
এবার তো আমার নামে জয়ধবনি দে।

প্রবাহ
শ্যামা পদ দে
সময়ের হাত ধরে হাঁটা অক্লান্ত পথ__
অবশেষে একটা ভরসা আঙুল...
আহ্লাদে ডগমগ, আক্ষেপ ফুরিয়ে আস্থা জ্ঞাপন।
বিকেল- ঝিল চুমু খায় সন্ধে ঠোঁটে...
নীড় ফেরা পাখির ডানার শব্দে
লজ্জা-রাঙা অস্তরবি তলিয়ে যেতে চায়
স্থির জলের বুকে, আরও গভীরে...।
সন্ধে প্রদীপ মাপে হৃদয়ের উষ্ণতা
শুকতারায় জেগে থাকে প্রেমজ ওম
ঝিঁঝিঁ, তারামণ্ডলে মাখামাখি__
গলা চাঁদ বেয়ে নামে জোছনা আদর...।
মান- অভিমানে রাত পরীর চোখে মেদুর নেশা
শিথিল শরীর আঁধার জড়িয়ে ধরে তীব্র আবেশে__
দু হাতে তন্দ্রাচ্ছন্ন মায়া, সুখ নামে ঘুম সঙ্গমে
কোলে মাথা রেখে ধীর পায়ে পিছু ফেলা মুহূর্ত, ভোরের পথে ।
সময়ের তো আর কোনো ডায়াপজ হয় না !

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

শ্যামা পদ দে



ফিরিয়ে দিস 
তোর চোখে যখন ফাগুন কেনার আগুন দেখেছিলাম -
বুঝিনি  আগুন পলাশ নয়,
শুধুই জীবনের ছাই বিলাস l
হেঁটে যাওয়া বিকেলের নদীমাতৃক অস্তরাগ,
প্রেমজ ভাবনায় অভিসারী অনুরাগ,
ক্ষুধিত আঙ্গুলের মর্মস্পর্শী শিহরণ,
চোখের উপর অনুপ্রবেশকারী কেশ দলের মিছে দাপাদাপি,
হৃদয় আগুনে ফিনিক্স হয়ে শুনেছি নিঃশব্দ নীড় -স্বপ্নের অনুরণন l
তখন বুঝিনি ! তাই ভালোবাসার চারা গাছে বনস্পতির পুষ্টি যোগাতে দিয়েছি অকৃপণ উপহার-জল l 
এমনকি জীবনের প্রথম উপার্জন ...
একটা দশ টাকার নোট l
নাএটার কোনো পার্থিব মূল্য ছিলো না তোর কাছে -
হয়তো বা উপলব্ধির বোধ শক্তি টুকুও ...
তাই ভালোবাসা ভালোবাসা খেলায় বেঁধেছিলি ক্ষণিকের তাসের ঘর,
সব চূর্ণ বিচূর্ণ করে ভালো বাছার নেশায় ...l
জানি না কেমন আছিস ?
ভালো বাছার কারবারে কতটা নাম -যশ ?
জানতে চাই  না আর ...l
তবে আমি আছি বেশ !
বিনিদ্র নিকোটিনের অকপট আবদারে,
নিশাচর হুইস্কির টুং টাং সহানুভূতিতে,
আর নির্ঘুম শিশিরের পতন সংগীতে l
কিন্তু ! যদি কোন এক প্রভাতে রাতের কারবারে নিঃস্ব হয়ে ফিরে আসিস ....
কালহন্তারিতা অনুতাপে মুখোমুখি হয়ে ফিরে চাস প্রথম প্রেম ---
নির্লিপ্ত কণ্ঠে বলবো : পারলে ফিরিয়ে দিস সেই দশ টাকার নোট টা l 
আমার প্রথম প্রেম l
ফিরিয়ে দিস 
শ্যামা পদ দে
তোর চোখে যখন ফাগুন কেনার আগুন দেখেছিলাম -
বুঝিনি  আগুন পলাশ নয়,
শুধুই জীবনের ছাই বিলাস l
হেঁটে যাওয়া বিকেলের নদীমাতৃক অস্তরাগ,
প্রেমজ ভাবনায় অভিসারী অনুরাগ,
ক্ষুধিত আঙ্গুলের মর্মস্পর্শী শিহরণ,
চোখের উপর অনুপ্রবেশকারী কেশ দলের মিছে দাপাদাপি,
হৃদয় আগুনে ফিনিক্স হয়ে শুনেছি নিঃশব্দ নীড় -স্বপ্নের অনুরণন l
তখন বুঝিনি ! তাই ভালোবাসার চারা গাছে বনস্পতির পুষ্টি যোগাতে দিয়েছি অকৃপণ উপহার-জল l 
এমনকি জীবনের প্রথম উপার্জন ...
একটা দশ টাকার নোট l
নাএটার কোনো পার্থিব মূল্য ছিলো না তোর কাছে -
হয়তো বা উপলব্ধির বোধ শক্তি টুকুও ...
তাই ভালোবাসা ভালোবাসা খেলায় বেঁধেছিলি ক্ষণিকের তাসের ঘর,
সব চূর্ণ বিচূর্ণ করে ভালো বাছার নেশায় ...l
জানি না কেমন আছিস ?
ভালো বাছার কারবারে কতটা নাম -যশ ?
জানতে চাই  না আর ...l
তবে আমি আছি বেশ !
বিনিদ্র নিকোটিনের অকপট আবদারে,
নিশাচর হুইস্কির টুং টাং সহানুভূতিতে,
আর নির্ঘুম শিশিরের পতন সংগীতে l

কিন্তু ! যদি কোন এক প্রভাতে রাতের কারবারে নিঃস্ব হয়ে ফিরে আসিস ....
কালহন্তারিতা অনুতাপে মুখোমুখি হয়ে ফিরে চাস প্রথম প্রেম ---
নির্লিপ্ত কণ্ঠে বলবো : পারলে ফিরিয়ে দিস সেই দশ টাকার নোট টা l 
আমার প্রথম প্রেম l

বুধবার, ১৪ জুন, ২০১৭

শ্যামা পদ দে


 
নষ্ট জীবন হোক 
আমার পতঙ্গসম চোখ....
ওই চোখের খোলা আগুনে অন্ত ফিনিক্স ঝোঁক....
পুড়েই তবে ছাই-সুখে দৃষ্টি ঋদ্ধ হোক
আমার তৃষিত ভ্রমর ঠোঁট.....
তোর শিশির গোলাপ পাপড়ি ঠোঁটে মধু-হরির লোট
দংশনে মিষ্টি পাপে তৃষ্ণা তৃপ্ত হোক
আমার উদাস বাতাস আঙুল....
তোর কপাল বেয়ে থরে থরে বেয়াড়া মেঘ চুল...
ঝড়েই তবে প্রলয় নাচে নতুন সৃষ্টি হোক
আমার নিবিড় ভোরাই মন....
তোর লাল টিপ আর নীল আঁচলে সূর্যোদয়ের ক্ষণ....
আঁধার লাশে এবার তবে প্রভাত বোনা হোক
আমার হলুদ বিকেল হাত....
তোর কপোল জুড়ে কাঁচা সোনায় পরশ পাথর থাক...
সর্বনাশা ছোঁয়ার নেশায় সবুজ চেনা হোক
আমার নিঃস্ব সুরের কান.....
তোর চপল পায়ের নূপুর বীণায় মনকেমনের তান
রুদ্রবীণা রুদ্ধ করে মেলানকোলি হোক
আমার শীতল উতল হৃদয়....
তোর মুক্তো হাসি অতল জলে ডুব দিয়ে তন্ময়
স্বেচ্ছা ডুবে এবার নাহয় জল সমাধি হোক
আমার পাগলপারা প্রেম....
তোর চাঁদ-জোছনায় ঘাস বিছিয়ে শিশির-তারা গেম...
আয় মানসী কাজল মেখেই নষ্ট জীবন হোক
আয়নাহীন
শ্যামা পদ দে
দামী ফ্ল্যাট জুড়ে বেড়ে উঠছে বিলাসী ড্রেসিং টেবিল...
কি অদ্ভুত! একটাতেও আয়না নেই...!
নক্সা আঁকা বেলজিয়াম গ্লাস টিপ-টপ
প্লাক ভ্রূ, পরিপাটি বেণী, আঁচল ক্লিপ, আই লাইন...
আধুনিক বিউটি গাইড মেনে সব ঠিকঠাক...
পার্লারি মন দেখে না শুধু মুখটা
বধির কানে অশ্রুত ভাঙা কাঁচের ঝনঝন...
মোটা মানিব্যাগের দামে অহংকারী অ্যাডেসিভ
জোড় নয়, জোরেই বাঁচার মরিয়া প্রচেষ্টা...
ফাটল ঢাকে নির্লিপ্ত মেকআপ
উদ্ধত আঙুলে রাজকীয় মৃগয়া-নেশা...
উল্টো অভিমুখের আঙুলগুচ্ছ বিলীয়মান, মোহান্ধতায়...
নিরীহ চোখের ফল্গু নদে আমুদে নৌকাবিহার
পাল ছেঁড়ে, হাল ভাঙে, তবুও আশু নিমজ্জনের আশঙ্কা তন্দ্রাচ্ছন্ন
চোখের তারায় নষ্ট চাঁদে জোছনা ঢেকে কলঙ্কের বিজ্ঞাপন
ভ্রষ্ট ভ্রমরের মধু গুনগুন ব্রাত্য, লক্ষ্য শুধুই দংশন !
ভাঙা মিলন বাঁশিতে বিদ্রুপ ধ্বনি, ক্রমাগত...
পলাশ বুঝি রাঙা হয় নিভৃত রক্তক্ষরণে!
প্লাস্টিক পেন্ট দেওয়ালে পোড়া সময়ের নক্সা...
দামী কাঠে বাড়ে ভরপেট কসমেটিক ড্রেসিংটেবিল
বেলজিয়াম গ্লাসের জঙ্গলে শুধু একটাও আয়না নেই