পলাশ দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পলাশ দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

পলাশ দে


আদর



ঋতু কি সাত নম্বরে উথলে আসছে
তোমাকে দেখে?
প্রণাম


বৃক্ষ কিছু বলবেন এরপর
ভ্রমণটিকিট কাটবেন সরীসৃপ আর হাওয়া
জল এসে শক্ত হবে, ভাসবে
দেবী দেবী বলে তিলক লাগাবে ভক্তদল

সমুদ্র কি আট নম্বরে ঝাঁপ দিচ্ছে!
আকাশ ভাগ হচ্ছে আর তীব্র চিঁড়ে যাচ্ছে মৃত্তিকা
সহ্য সহ্য

তুমি একববার অন্তত মনস্থির করো,
আদর