দেবাশিস কোনার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশিস কোনার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

দেবাশিস কোনার



কান পেতে রই

     হানাই ফোন করল শেষ অবধি । ফোন না করে তার উপায়ই বা কি ?ব্যবসা তো তাকে করতে হবে ? ব্যাপারটা এমন নয় যে , একদিনেই সব মিটে যাবে । তাকে আর কখনও এই কাজে ফিরে আসতে হবে না ? হানাই খুব গরীব মুসলমান যুবক । তার ব্যবসাটা খুব একটা আকর্ষণীয় নয় । তবে করে - কম্মে খেতে পায় এই যা । ২৪ ঘণ্টা চক্কর কাটতে হয় । হাজার লোকের সঙ্গে কথা বার্তা বলতে হয় । তারপর হল গে তোমার ফাইনাল ডিল । অনেক সময় সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও কেস কেঁচিয়ে যায় না , তা নয় ।
        এই ব্যবসায় দুটো জিনিসে বেশ সজাগ থাকতে হয় । চোখ আর কান সদা সর্বদা খুলে রাখতে হয় । না হলে সর্বনাশ । কে যে কোথা থেকে এসে তোমার ক্ষতি করে দেবে তা তুমি বুঝতেই পারবে না । হানাই সেই কারনে খুব ভেবে চিন্তে কাজ করে । করলে কি হবে , বিপদ যখন আসে তখন তো আর বলে কয়ে আসে না ? হানাইয়ের জীবনে এমন অভিজ্ঞতা আগে প্রায় হয় নি বললেই চলে ।
        রতন দত্তের বিঘা ১২ জমি । সেই জমির বিচালি কেনবার বরাত পেল হানাই । ফাইনাল ডিল হয়ে গেছে এবার খড় বা বিচালি যাই বলুন তুলবে হানাই । ঠিক এই সময়ে রতন বাবুর ছেলে মিলন এসে বলল ,' বাবা বলেছে খড় না বাঁধতে ।' হানাই তো অবাক । সে বলল ,' পাকা কথা হয়ে গেছে , আমি লোক ঠিক করে ফেলেছি । এখন না বললে তো হবে না ।'
       মিলন পাকা খেলয়ার ।
কান পেতে রই (আগের অংশের পর ) / দেবাশিস কোনার
    হানাই শুনেছে ছেলেটি নাকি কি সব শুকনো নেশা ভাঙ্গ করে । রতন বাবুর খামার বাড়িতে লোকে লোকারণ্য । খর বা বিচালি বাঁধতে এসেছে তার জনা দশেক লেবার । আসে পাশের বহু মানুষ এতো জন সমাগম কেন , তা দেখার জন্য এসেছে । আর এসেছে মিলন আর তার নেশার সাথি কয়েকজন ।
       'বল , বাপজান ! তুমি কি বলবে ?' - হানাই অতি ভদ্র ভাবে প্রশ্ন করে ?
রতন দত্ত কলকাতায় চাকরি করেন । তার স্ত্রী - পুত্র - পরিজন সকলে গ্রামে থাকেন ।এই নেশাখোর ছেলেটিকে নিয়ে তার যত চিন্তা । হানাইয়ের হয়েছে যত বিপদ !
     মিলন বলে ,' তুমি খুব কম টাকায় বাবাকে ঠকিয়ে খরটা কিনেছ । যাক , যা করেছ করেছ । আমি কিছু বলবো না । তবে আমাকে শ'খানেক দিতে হবে ।'
     'আর যদি টাকা না দিই ?' রাগত স্বরে প্রশ্ন করে হানাই ।
      ' তাহলে খর বাঁধা বন্ধ রাখ !' মিলন জবাব দিল ।
  রতন বাবু গণ্য মান্য মানুষ । তাকে অযথা বিরক্ত করবে না ভেবেছিল হানাই । সে ও তো গরীব ।শেস মেস একশ' টা টাকা দিয়েই দিল হানাই । বড় লোকের ছেলে বলে কথা । তার ওপর সকাল বেলা এই সব অশান্তি কার আর ভাল লাগে ?
   রতন বাবুর খর প্রচুর । একদিনে সমস্ত খরটা বাঁধা হয় নি হানাইয়ের । দ্বিতীয় দিনে আবার একই কাণ্ড । আবার মিলন তার দলবল নিয়ে হাজির । আবার একশ টাকার দাবী । এবার আর ধৈর্য রাখতে পারল না হানাই । তার ছেলে যে গাঁজার নেশা করে সে কথা জানতেন না রতন বাবু । সব শুনে তিনি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলেন । ছেলেকে পাঠালেন রিহ্যাবিলিটেশন সেন্টারে । হানাই যে তার কত বড় উপকার করেছে তা তিনি জনে জনে বলেছেন । হানাইয়ের কাছে তার পুত্রের কাজের জন্য ক্ষমা চেয়েছেন তিনি ।

                        ------------------------

শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

দেবাশিস কোনার


ভাসান পরব

আমি এখন জানতে চাই কিছু তথ্য ও উপমা
ছিন্ন সুতোর মত যেসকল বাতিল সম্পর্কগুলো
মাঝে মাঝে এসে জড়ো হয় ,আমার বুকের ভিতর
সে সব উপড়ে ফেলা কি আদৌ সম্ভব ? আমি বুঝতে চাই।হৃদয়ের ডুব ডাব শব্দ কণা আমাকে অদ্ভুতভাবে
বিরক্ত করে ।চমকে দেখি সে আমার ব্যাথায় প্রলেপ না দিয়ে বিশ্রামে পাঠায়।সেরকম দিক পাঠিয়ে হৃদয়পুরে !
ভাসান পরবে খেলব তুলোবীজ আকাশে ----      ।

মোলায়েম

যে তুলিকা ফুটিয়ে তোলে রূপ বৈভব
সেই তো আবার কঠিন বরফ হয়ে দাউ দাউ জ্বলে
মাগো জলেস্থলে কত ফুল ফোটে তোমার জন্য
অথচ যাতনা ছড়ানো সবখানে
         চরিত্র বদলে যায় গিরগিটির প্রায়
মুখ্য ভূমিকা থেকে নেমে আসে রং
       রণপা দুটো ফাঁক করে তেড়ে আসে তারা
অশ্বারোহি সৈনিকের হাঁক মোলায়েম হয়ে ওঠে
তোমাকে জাগাবে বলে উষ্মা জাগে
      জাগে চিত্রকল্প এবং গোলাপ।
----–------------

বাহাদুরি

ভুঁড়ি ভুঁড়ি সংলাপ তবু হেঁতকেত নেই
জল বহে যাবার আগে কিছু সময় দাঁড়ায় 
চমক অপেক্ষা করে।
              যবনিকা পতনের মুহূর্তে
খুলে যায় পর্দা । বিচিত্র তাপ উত্তাপ ঠেলে
উঠে আসে বুজরুকী । ওস্তাদের শেষ মার।

আমার আমার করে ওরা সব হেজিয়ে মরে
তবু নিজেকে জাহির করবার লোভ
        ছড়িয়ে যায় কাপাস তুলোর মত
------------------

গোল্লাছুট

আজ নগদ কাল ধার লেখা ছিল মাথার ওপর
কিন্তু তবু চাষীর বুক থেকে হা হা করে নেমে আসে
ছুঁয়ে যায় বুক।এভাবেই খেলা শুরু।খেলাটি গোল্লাছুট।
পিছলে পরে যেতে যেতে বারের ওপর 
যেভাবে খেলে বেদে বালিকা
        এও ঠিক সেরকম খেলে 
খেলা থেকে ছিটকে গিয়ে মাঝে মাঝে
ধান ক্ষেতে পরে থাকে লাশ
      তবুও উদ্ভাস।
      নতুন আশায় গোল্লাছুট - - - ।

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

দেবাশিস কোনার


রঙ্গ ভরা জন্মভূমি

পায়ের নিচে নামিয়ে দিলেও কিছুতেই চলে যাব না
ছেড়ে যেতে পারব না জন্মভূমি ।কেননা আমি তো জানি
মা এবং জন্মভূমি একে অপরের দোসর। ছলে বলে 
হয়তো কৌশলে ছিন্ন করে দিয়ে বিচ্ছিন্ন করবে
আমি পুরাতন ইতিহাস ঘেঁটে তুলে আনব সুদৃশ্য যাতনা

আমি তুষের আগুন জ্বালিয়ে ধিকি ধিকি চুল্লির ভিতর
তোমাদের কুয়াশা বানাব । চাঁদের গায়ে ভাসিয়ে দেব 
মনিমহেসের ভোগ আর নিশ্চল ভদ্রলোক স্যার তখন
তপস্যা করবে চন্দ্রভাগায়।

কোন কাগজের আশায় ভাসে কোন পুতুলের নৌকা
কেউ কি জানে ? রোদের মধ্যে হাঁটছে সময় - - -