পারমিতা চক্রবত্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পারমিতা চক্রবত্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১১ জুলাই, ২০২১

শুভাশিষ সিংহ,পারমিতা চক্রবত্তী

                                



লকডাউন ডায়েরী-২


সমার্থক বলতে 

যদি নিকটবর্তী  কিছু হয় 

তবে এই ছোঁয়াচে দূরত্বকে আমি ঘেন্না করি 


আফসোস যদি 

অনুশোচনা পরম  আত্মীয় হয় 

তবে শোকের বার্ধক্যজনিত পীড়া 

আমি এখনও অনুভব করি 


আর অনুভব করি বলেই 

কারোর নাভিশ্বাসকে 

অন্তিমের  সূচনায় নামাঙ্কিত করতে বলি 


হে ধর্মাবতার 

আপনার কলমে বেঁচে থাকুক 

কোভিড সংক্রমিত অমর অসুখ 


রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

শুভাশীষ , পারমিতা

স্বীকৃতি



জ্বরের বিকেলে ব্সলাম
পাশে দীর্ঘদিন
ঋতুর প্রয়োজনীয় বার্তায়


কানকে যতটা সম্ভব

আবেদন থেকে  দূরে রাখছি

যদিও কথার দৈর্ঘ্য কমছে- আজকাল

ভাবছি চিঠি লিখব
সেই সব দুপুরদের
যারা খেলতে , খেলতে কুড়িয়ে নিত

সন্ধ্যের অযত্নে থাকা  গোধূলি


তারপর অন্ধকারে'র মানচিত্রে


জোনাকির বিছানায় / ডুবে যাওয়া ঘুমে

কিছু নিরাপদ আত্মগোপন


এসো সম্ভাবনা

  এবার একটা ভুলকে  স্বীকৃতি দিই