"বিয়েটা
কোন অঙ্ক? এরিথম্যাটিক প্রোগ্রেসান! বাড়তেই থাকবে, তিন, পাঁচ, সাত, নয়। জীবনটাকে নয়
ছয় করে দেবে।"
এই অব্দি পড়েই
বেশ খানিকটা চমকে গেলুম; চোখটা বোধহয় একটু বড় বড় হল, কপালে একটা সেকেন্ড ব্র্যাকেট
ঠেলে উঠল আর সঙ্গে সঙ্গেই কেমন যেন জল পিপাসা পেয়ে গেল। সব্বোনাশ, কয় কি?