বিপ্লব মিশ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিপ্লব মিশ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বিপ্লব মিশ্র


বৃষ্টি


আকাশে মেঘ করলেই এখন
দরজা জানলা বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকি
ঘরের মধ্যে , এক চেনা আতঙ্কে

ছোটবেলায় একবার মাঝরাতে বালিশে মুখ গুঁজে
বাবা ঘরে ঢোকার পর শুনেছিলাম...
বৃষ্টির টুপ টাপ শব্দ
ভীষণ ঝড় ও বিদ্যুতের ঝলকানিতে দেখেছিলাম
ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে সমুদ্র
ঢেউয়ের ধাক্কায় একটা নৌকা টাল খেতে খেতে
ডুবে যাচ্ছে গহীন সমুদ্রে , আর
চিৎকার করে বলছে ,  বাঁচাও বাঁচাও 

ঠিক তার পরদিন সকালে প্রথমবার
ছোটমা এসেছিল আমাদের বাড়িতে ।