এক
অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অনু। সব কিছু করছে, খাচ্ছে দাচ্ছে অফিসে যাচ্ছে--
কিন্তু আসলে যেন কিছু করছে না। বাইরের লোক কিছু বুঝবে না, তার বুকের ভেতর একটা
ভীষণ টাল মাটাল চলছে। অথচ দু দিন আগেও সে এক সুন্দর মানুষ ছিল। এইতো গেলো বন্ধুদের
সঙ্গে পিকনিক করতে কোলাঘাট। খুব হৈ হৈ , মজা, ছবি, জোকস সব চললো। এরা সব তার
অফিসের বন্ধু। চারটে মেয়ে দুটি ছেলে। বয়স তাদের সবার তিরিশের কোঠায়। বিয়ে ফিয়ে করে
হিল্লে বানিয়ে ফেলেছে। শুধু অনুর এখনো গতি হলো না। বিয়ে করবে ভাবেই না সে। বাবা মা
অসুস্থ। সে একমাত্র মেয়ে। সেইই সব বাড়ীর। যদিও মা বার বার বলেন, চোখের জল ফেলেন,
কিন্তু সে অনড়।
"তোকে
কে দেখবে? আমরা না থাকলে?" মা কঁকিয়ে ওঠেন।
