পিয়ালী বসু ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিয়ালী বসু ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

পিয়ালী বসু ঘোষ

সাঁঝবিহান
পর্ব -7

সতীশ এসে কলমির ঘরের পথে পা রাখতেই ছুটে এলো ফজিরাম । ওর চোখে মুখে অনাবশ্যক হাসি । হাতে সর্ষের শাক ।বলল কলমি পাঠিয়েছে দাদাবাবু ।তুমি আজ ফিরবে বলে আমার হাতে দু গাছি শাক ধরিয়ে দিয়ে বলল ফজি দাদা বাবু কে দুটি রেঁধে দিও । আমরা গরীব গুর্বো মানুষ আমরা রাঁধলে বাবুর ভালোলাগবেনা  তাই তুমিই দিও রেঁধে।
সতীশ মনে করলো শীত শুরুতে ঘরের পাশের জমিতে সর্ষের চাষ করতে বুদ্ধি দিয়েছিলো কলমিকে ও । কলমি বলেছিল সর্ষের শাক খেতে নাকি খুব ভালো হয় ।সতীশ কলকাতার বাড়ীতে খায়নি কখনও ।আজ ফজিরাম কে বলল কলমি কে বলো এ শাক আজ ওকেই রান্না করতে আর সাথে কলাই এর ভাঙা ডাল। সঙ্গে গন্ধরাজ লেবু আর ওর হাতের পাঁচমেশালি আচার ।আজ দুপুরে আমি ওর ওখানেই খাব । এই বলে আলমারি থেকে খদ্দরের মোটা পঞ্জাবিটা পাজামা সহ নিয়ে বেড়া দিয়ে ঘেরা ওর কুয়োতলি তে ঢুকে গেলো ।যাবার আগে ফজিরামের কাছে ধুধুলের ছোবড়টা চাইলো ।বলল ও যেন কলমি কে খবরটা দিয়েই ফিরে আসে ।ওর সাথে কিছু কাজের কথা আছে ।

ফজিরাম উসখুশ করছিলো ওকে সাঁঝ এর কথা বলার জন্য কিন্তু সতীশ কে কেমন উদাস বিষন্ন অথচ দৃঢ় মনে হলো ওর ।পুরুষের এই আশ্চর্য রূপ তখনই হয় যখন হয় সে হারিয়ে ফেলে কিছু তা সে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় । একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ও.......

চানঘরে গিয়ে ধুধুলের খোসা দিয়ে বেশ করে রগড়ে স্নান করে সতীশ । দাঁড়ি কামায় । তারপর নিপুণ ভাবে দূরের বনপাহাড়ের গন্ধ গায়ে মাখে নগ্ন হয়ে ।দুদিন বাড়ীতে গিয়ে ও কেমন এলোমেলো হয়ে ফিরে এসেছে ।এই জায়গা তো ওর কর্মক্ষেত্র ওর আজন্মলালিত স্বপ্নভূমি তো নয় এটা তবু এখন এখানেই ওর সব ।ও ভাবতেই পারেনা এখান থেকে ও চলে যাবে কখনও । এখানকার জলহাওয়ার সাথেই ও একাত্ম বোধ করে যেন জন্মাবধি ও এখানেই ছিল......মা বলতেন শরীরে যা সওয়াবি তাই সইবে ।সত্যিই শরীর তো তাই কিন্তু মনও যে তেমনই এ কথা ও যেন এখানে এসেই জানলো। তবু কি এক তীব্র একাকীত্ব ওকে দিন দিন ওকে গ্রাস করছে.....
মন উড়ছে -সন্ন্যাসী মন,ধুলো উড়ছে -রুখু ধুলো তবু ফিরে যেতে ইচ্ছে করেনা আর ওর ।
কাকে ঠকাচ্ছে কি পাচ্ছে এসব ভাবতে ভাবতেই হেলাল হাফিজের কবিতার সাথেই নিজেকে মেলাতে থাকে

"জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেলো
শুনলো না কেউ ধ্রুপদী ডাক,
চৈত্রাগুনে জ্বলে গেলো আমার বুকের গেরস্থালি
বললো না কেউ তরুন তাপস এই নে চারু শীতল কলস।
লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম"

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

পিয়ালী বসু ঘোষ



সাঁঝবিহান --পর্ব ৫

মনের মধ্যে অস্থির একটা চঞ্চলতা সতীশের ।একবার শাল্মলীকে লিখবে বলে কাগজ কলম হাতে নেয় আর একবার তা রেখে ঘরময় হেঁটে বেড়ায় ।কি বলবে মেয়েটাকে ? বলবে সাঁঝ ও তার পরিবারকে  ঘিরে ওর অবচেতনে একটা অস্থিরতা তৈরী হয়েছে ?নানা ,কিকরে বলবে এসব ও?

কতো কি ভাবনা ভীড় করে আসে ।কিন্তু লিখে উঠতে পারেনা ।শুধু লেখে -"তোর সাথে আমার অনেক গল্প আছে শাল্মলী ।আজ জঙ্গলের পথে ফেরার সময় ইচ্ছে করে পথ হারিয়ে ফেলেছিলাম জানিস ।ভেবেছিলাম কোনো গন্তব্যেই ফিরবনা নির্ভুল ঠিকানা চিনে ।"

কিন্তু কি এক সংস্কার অবশ চেতনা কে তাড়া করে বেড়ায় ।অজানা কে জানতে এসে এই অসহায় পরিবারটির কষ্টকর জীবনযাত্রা ওর জানা জগৎটাকে ওর থেকে দূরের করে দিয়েছে ।এতে ওর আক্ষেপ নেই যদিও কোনোও, শুধু এই বদলে যাওয়া জীবনে শৈশব থেকে জমিয়ে রাখা স্বপ্নটার বদল হয়ে গেছে ।একথা এবার ওকে বলার সময় এসেছে ।কিন্তু ও জানেনা এই সত্যের মুখোমুখি করাবে কি করে শাল্মলী কে ।

গতকাল সতীশ চলে আসার পর গ্রামের হোমরাচোমড়াদের নিয়ে কলমির বাড়ীতে চড়াও হয়েছিলো গোমস্তা ।শাসিয়ে গেছে কলমিকে সতীশ যেন ওখানে আর না আসে ।বলেছিল যদি সতীশকে কলমির বাড়ির আশেপাশেও দেখে তবে ওর লাশ নাকি কাকে শকুনে খাবে এমন ব্যবস্থা করবে ।আর যদি সে সাঁঝকে বিয়ে করে তবে আলাদা কথা ।কিন্তু ও মেয়েকে বিয়ে করে আর কি হবে এই বলে তারা নিজেদেরই মধ্যে মস্করা করে ।আর এতেও যদি কাজ না হয় তবে সাঁঝের যা হয়েছিলো সেটা ওর ছোট দুই মেয়ের সাথেও হতে পারে । কলমি জ্বলে ওঠে এই প্রথম ।মুখের ওপর দরজা বন্ধ করে বলে 'হারামির বাচ্ছারা' ।এরপর ফজিরাম কে সাথে নিয়ে থানায় যায় নালিশ জানাতে ।

ফজিরামই এসে জানালো সব ।বলল ছোট দারোগাবাবুও নাকি খুব হেনস্থা করেছে ।জিগ্গেস করেছে সতীশবাবু কি মা ও মেয়ে দুজনকেই........!এ পর্যন্ত বলেই ঘর থেকে বেরিয়ে যায় ফজিরাম । আরও বলল কলমি নাকি লজ্জাতেই আসতে পারেনি ওর কাছে ।সে নাকি বলছে বারবার" আমার মেয়েটার চিকিৎসা করতে এসে এ কি বিপদে পড়তে হলো বাবুকে ফজি দাদা! "
এরপর  কুয়োতলিতে জল তুলতে তুলতেই ফজিরাম বলে,
---বাবু যে কোনোদিন হয়তো আপনার নামে ওয়ারেন্ট বেরোবে ।সতীশ ঘেন্নায় তেতো হয়ে যাওয়া মুখের থুথুটা ফেলে জিগ্গেস করে
 --কিসের ওয়ারেন্ট ?
----দারোগাবাবুর ইচ্ছাই ওয়ারেন্ট ।
---আচ্ছা
---আসলে ওরা আপনাকে এই দেশ ছাড়া করতে চায় বদনাম দিয়ে।
---আচ্ছা
---তবে তুমি চিন্তা করোনা বাবু, আমি গ্রামের লোকেদের জানিয়েছি
সবাই তো আর ওই জানোয়ার দের মতো নয় ।তোমাকে জবরদস্তি করলে আমরাও দেখে নেবো ।
সতীশ ঘেন্নার মধ্যেও ওই  অশিক্ষিত সরকারী উর্দিধারিদের বুদ্ধির বহরের কথা ভেবে হাসে  ।ফজিরামকে বলেনা কিছুই ।এই মানুষগুলোর কাছে ওর অনেক ঋণ । তাছাড়া শহুরে শিক্ষিত মানুষ যা করেনা এরা তাদের জীবন দিয়ে হলেও সেটা করে ।আত্মীয় শব্দটার প্রকৃত সত্ত্ববহনকারী হলো এরাই ।ও সিদ্ধান্ত নিয়ে ফেলে ।খানিক আগের তেতো ভাবটা কেটে গিয়ে ওর মনটা কৃতজ্ঞতায় নুয়ে আসে ওদের প্রতি ।

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

পিয়ালী বসু ঘোষ


সাঁঝবিহান


লন্ঠনের অস্পষ্ট আলোয় ওকে কেমন কল্পলোকের রাধা বলে মনে হচ্ছিলো ।যেন সতীশ স্বপ্ন দেখছি।যেন এক অসম্ভব প্রত্যাশায়,অপ্রাপ্যর তপস্যায়, অনন্ত প্রতীক্ষার সংকল্প নিয়ে বসে আছে  কোনো এক শুক্লপক্ষের চাঁদের গায়ে হেলান দিয়ে । ঘরের ভিতরে সাঁঝ ।আর বাইরে দাওয়ায় প্রতীক্ষারত সতীশ ।
কলমি গিয়েছে পাশের গ্রামের বনবিবির থানে মেলা দেখাতে ছোট মেয়ে  দুটোকে নিয়ে ।মেয়ে দুটোর তো কোনও আনন্দ নেই ।সাঁঝ পঙ্গু হয়ে যেন ওদের সকলকেই পঙ্গু করে দিয়েছে ।মেয়ে দুটো সারাদিন মুখ কালো করে বসে থাকে ।সতীশ ওদের বলে "খেলিস না কেন তোরা ?"
কলমি গলায় ভয়ের শিহরণ তুলে বলে "আর খেলতে লাগবেনা বাবু ,মেয়ে মানুষ ।কি থেকে আবার কি হয় ! এমনিতেই আমার মেয়েদের সবাই কেমন আড়াল চোখে দেখে "
সতীশ চুপ করে থাকে ।কলমির ওই মায়ের মনটাকে খরগোশের মতো ভয়ে চঞ্চল হতে দেখে অহেতুক ওর গায়েই কাঁটা দিয়ে ওঠে ।
ও-ই বলে কলমিকে "আজ আসার সময় দেখলাম,সকলে বনবিবির থানে মেলা দেখতে যাচ্ছে ,তুমি তবে মেয়েদুটোকে নিয়ে ঘুরে এসো " ওদের ভালো লাগবে ।
কলমির প্রশ্নবোধক চোখকে আশ্বাস দিয়ে ও বলল,"তোমরা না ফেরা পর্যন্ত আমি সাঁঝকে দেখবো ,এখন যদি তুমি বিশ্বাস করে আমার কাছে ওকে ছেড়ে যেতে পারো "
কলমি ঝাঁঝিয়ে ওঠে সতীশকে ।বলে,"তুমি থামো ডাগদার, এসব বলোনা, 
সেই কোন ছোট্টবেলায় বে করে এসেছি ,দুদিনে সংসারে মন উঠে গেলে সাঁঝের বাপ টা যখন চলে গেলো তারপর থেকে পুরুষের চোখ আমার অনেক দেখা বাবু ,যে চোখে চিতার মতো লোভ থাকে । আড়াল থেকে ঝাঁপিয়ে পরে নিঃশব্দে শিকার করার পরও রক্ত চুষে একেবারে ছিবড়ে করে ছেড়ে দেবার পরও তাচ্ছিল্য ও প্রতিহিংসা থাকে । তুমি তো আমাদের ভরসা গো বাবু "এই বলে এই প্রথম এগিয়ে এসে ওর থুতনি ধরে চুমু খেল  মায়ের মতো ।তারপর মেয়ে দুটোকে নিয়ে ঝর্ণার মতো চকিতে বেরিয়ে গেলো ।

সন্ধ্যা উত্তীর্ণ হলে পথঘাট জনমানব শূন্য হতে থাকে ।তাই ওদের একটু তাড়াতাড়ি ফেরার কথা বলে দিয়েছে সতীশ ।কিন্তু সন্ধ্যা উতরে গেছে অনেকক্ষন । বারবার আকাশের দিকে তাকাচ্ছে সতীশ ।নির্মল স্বচ্ছ আকাশের গায়ে একটা একটা করে উজ্জ্বল তারা ফুটে উঠতে দেখছে ও ।বারান্দায় বসে থাকতে আর ভালোলাগছিলোনা ।বেশ দেরি করছে কলমিরা ।একটা আলগা চিন্তা ঘুরপাক খাচ্ছে ।ভাবছে ঘরে গিয়ে লন্ঠনটা ভালো করে উসকে দিয়ে খানিক সাঁঝের পাশে গিয়ে বসে ।
ওমন সময় ভয়ানক এক চিত্কারে ঘরের ভিতরে ছুটে গিয়ে সতীশ দেখে সাঁঝের বিস্ফারিত চোখ পশ্চিমের জানলার দিকে কি যেন নির্দেশ করছে ।
সতীশ ছুটে গিয়ে জানলার ধারে দাঁড়াতেই দেখে একটা ধুতি পরা লোক ভাঙা একটা সাইকেলে জলদি প্যাডেল করতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছে তবুও তড়িৎ গতিতে ছুটছে ।