পবন বর্মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পবন বর্মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

পবন বর্মন



আমার ঘর
         
বাতাস ভাঙতে ভাঙতে পথ মাপছি
বাতাসের ছেঁকা খেয়ে
শীরটা নিমিষেই
  স্বপ্ন সাজাচ্ছে
উলঙ্গ মাঠ পড়ে আছে ক্ষেতজুড়ে
সভ্যতার ভিড়ে চিন্তারা
খুব মিলে যায় পাখিদের আযানে
দৃশ্যের চোখে ভাসছে আমগাছ
গাছ দেখে আলগে পড়ছে দৌড়
খানিকটা ছায়ার কলপ ধরা যাক
মাথায় উত্তপ্ত সূর্য , বাতাসে কল
শরীর থেকে ঘাম এনে দিচ্ছে
ঘাম গুলো সুগন্ধের মতো হাসছে
এই তো কালো ধোঁয়ার দাঁত
তারপর লালদিঘি
লালদিঘির উপর আমার ঘর


শনিবার, ১৫ জুলাই, ২০১৭

পবন বর্মন


পৃথিবী সেলাই
      
বাতাসের মারপেয়ে যখন ছেঁড়া বৃষ্টি পড়তো
ঠিক মায়ের উলের কথা সেদিন মনে পড়ে
মা আমার জন্য উলের কত কিছু বানাতো
কিন্তু বৃষ্টির সুতো গুলো দিয়ে কি হয়
পৃথিবীর কোথাকার ছেঁড়া ফাটা সেলাই হয়
ভাবতে ভাবতে আকাশটা মাথায় টেনে নামাই

বলতে পারিনি
   
আকাশের জলগুলো যখন পিচকারী হয়
হোলি হে মানাতো বাদল ভাসলেই
আমি সেদিনো অবাক হুইনি
এক ফোঁটা ক্লান্ত রস পকেটে ভরিনি
সুখের পাত্রগুলো সেদিন খুলে দিয়েছিলাম
বৃষ্টি নগর সেদিন কতকিছু ছুঁয়ে ছিল
চুমু করেছিল আমার বাড়িতে
আমি দরজা বন্ধ করতে পারিনি
বলতে পারিনি উলঙ্গ বৃষ্টি আমার বাড়িতে নামিস না
লোকে মন্দ বলবে
বলবে বৃষ্টির পিরিতে মজনু হুইছে

রজনী খেত
      
রজনী খেতে চাষ হয় ঘুম
ঘুমের গাছে ফুটে উঠে স্বপ্নের চারা
ভোরাই গানে ব্যগ্র ভাওয়াইয়া আধাসিদ্ধ
আশা মুলি গুলো উঠে আঙুল দেখে
ঘুমের চারাগুলো ভিজে গেদগেদ
দিবাকরের সিস্টেম গাছে
মজবুত আড়শোলার লাঠি
হাঁটি হাঁটি পা গুলো মেলছে স্বপ্ন


বুধবার, ১৪ জুন, ২০১৭

পবন বর্মন



ভিক্ষুক নাড়ি


মেঘলা মন দৃষ্টির কুঁচির ভাঁজে
ভিক্ষুক নাড়িতে খেলছে
উঠছে উৎসুক আনন্দরের গর্জন!
বোতাম খোলা কত ভালোবাসা
ভিরঠেলে কত আনাগোনা
কত রান্না শুকচ্ছেন
শেকছেন সুখ , দৃষ্টি কুড়োচ্ছেন চাহিদা ।
শব্দের আদরে কতদিন পাল্টে যায়
পাল্টেযায় দৃশ্য , একঘেয়েমী চাহিদা
তাই দৃষ্টি প্রতিনিয়ত কদাল মেরে
নিংড়াতে চায় নতুন ভালোবাসা ।

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

পবন বর্মন



রেইন মেশিন
বীজ ঢাকনা খুলে অঙ্কুরিত
যত ধকল গেছে খররোদ্রের তাপে !
তবু ফোটা ফোটা বিশ্বাস জমানো ছিল
একদিন রেইন খসে পড়বেই !
ছুটির দিন নষ্ট করে 
মনখোলা আকাশ দেখেছি
যাতে ময়লা সুতোর চেনটেনে...
স্বাভাবিক ভাবে পরিস্কার থাকি ।

বই মেলার বই পড়ে কত শিখেছি
বৃষ্টি বেলা , সেই বৃষ্টি মেলা !
যাঁর এক নতুন নাম পেয়েছি--
সবার জন্য রেইন মেশিন ।