বাসব মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাসব মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২০ জুন, ২০২১

বাসব মন্ডল

                                                            


কাক

.......
কাকটা ভাগাড় থেকে উড়ে
মন্দিরের চাতালে 
গিয়ে বসলো।

মরা ইঁদুর ঠোকরানো
ঠোঁট দিয়ে
ঠুকরে খেলো
প্রসাদের মিষ্টি।

তারপর উড়ে গিয়ে-
আকাশ কে ক্যানভাস ভেবে
এঁকে দিলো
ছেঁদো সমাজের
অল্টার ইগো।






বৃষ্টি দিন
.... ‌......…
পার্কের এক কোনে,একটা গাছ
তার তলায় বসে আছে
দুজন।
গুমোট, গম্ভীর,আনন্দহীন।

ঝিরঝির করে বৃষ্টি পড়ছে।
গাছের ফাঁক চিড়ে
চু্ঁইয়ে পড়ছে জল।

তবুও ঝরে পড়া পাতাগুলো
শুষ্ক খুব শুষ্ক।


ঝড়
.......
আমার  আর আকাশের
মাঝে
পাতা, পাতা আর
অগুন্তি পাতা।

তারা কিছু বলছে
অবশ্য ই কিছু বলছে।
তাদের কথা জুড়ে
ধ্বংসের ভবিষ্যৎ বাণী।


শুক্রবার, ১৫ মে, ২০২০

বাসব মন্ডল

লুকোচুরি
--------------
অংশত মেঘলা শহর
রোদ আর ছায়া লুকোচুরি খেলে
অনাবিল অসহায়তায়
সমকোণী জীবনের
হাইপটিনিউজ জুড়ে
ব্যর্থতার সিকুয়েল
নিজেকে নিভিয়ে দিয়ে
খুঁজে চলি
অলিতে গলিতে লুকিয়ে থাকা
ফ্রয়েডিয় জাড্য
কথোপকথন
-------------------
শব্দের স্নান শেষ হলো-
সংক্রমিত নেটওযার্কের
ফাঁস পেরিয়ে
কথাগুলো কেঁদে উঠছিল
মাঝে মাঝেই
ঋতুমতী সম্পর্কের
গনগনে আগুনে ঝলসে উঠছিল
লুকিয়ে থাকা হাজারো ব্যাথার
অব্যাক্ত গুলজার
জেগে শুয়ে থাকা সম্পর্কের কানে
নিশ্তব্ধতার ইয়ারপ্লাগ

শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

বাসব মন্ডল


খিদে
.......



১
খিদে পেলে
আমি মায়ের মুখটা 
মনে করি-
তাতে লুকিয়ে আছে
হাজারো উপবাসের গল্প
২
সাবানের জিভে লেগে থাকে
অসংখ্য কলঙ্ক ভ্রূণ
তবু ও
প্রত‍্যক চানের শেষে
আমি নিভিয়ে নি
খিদের দাবানল
৩
পরকিয়া প্রেমের ত্রিকোণমিতি
বেশ জটিল
ভূমিতে থাকে অনন্ত ধ্রুবক
বাকি দুটো বাহুর
একটা সহনাভূতি জ‍্য্া
আর অপরটা অনূভুতির নির্যাস
মাঝখানে আটকে থাকে
একটা অনিবার্য খিদে


বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

বাসব মন্ডল

পাপ পাঁচালী 
......,..............
বাসব মন্ডল

লিপ্সা(lust) 
..,....... 
শরীরের খাঁজে খাঁজে 
জমে থাকা বৈরাগ্যের বল্কল 
খসে পড়ে 
নৈকট্যের অযাচিত ইস্তাহারে 
অভ্যাস মিস করা ইন্দ্রিয়র 
সম্ভোগ ক্রিয়ায় 
রচিত হয় উল্লাসের মানস সরোবর 
চরিত্র এখন হিমবাহ হয়ে 
জাহাজ ডোবার অপেক্ষায়

ক্রোধ(wrath) 
............... 
দাবানল চুঁইয়ে নেমে আসা 
বিভাজিত সত্যের এপিটাফে 
লিখে রাখব ঘৃনার আলফাজ 
আকুতির গজল বুকের পাঁজরে 
আটকে গিয়ে 
বেজে উঠবে প্রতিবাদের কোরাস হয়ে

গর্ব(pride) 
........... 
সম্ভোগের পূর্ণ বৃত্তে 
স্বার্থের সালোক সংশ্লেষ 
সাফল্যের হরিৎ ক্ষেত্র জুড়ে 
স্ফিত বুকের নির্বাক উচ্চারন 
আজও অস্তিত্বের ট্রাপিজে দাঁড়িয়ে 
খুঁজে চলি উন্নতির স্কাইক্রেপার 
কলারের ফাঁক দিয়ে উঁকি মারে 
শ্রেষ্ঠত্বের জারজ দাবি

লোভ(gluttony) 
........... 
না,উদর ভর্ত্তি ভাত নয় 
শুধু মন জুড়ে যার স্বপ্ন দেখি 
তাকে নৈঋত আলোকে 
নির্বিষ চুমু খেতে চাই 
নিভৃতে 
বারান্দার সারশি জুড়ে 
অনিশ্চিয়তার ত্রিকোনমিতিকে 
বুড়ো আঙুল দেখিয়ে 
মেখে নিতে চাই সম্ভোগের আতর

আলস্য(sloth) 
............ 
খরগোসের ঘুম ভাঙবে নিশ্চই 
তখন 
হয়ত জিতে গেছে কচ্ছপ 
কিন্তু 
হারের অটোপ্সি রিপোর্টে লেখা থাকবে না 
সুখের পাটিগণিত

হিংসা(envy) 
........... 
দাঁত কোনে আটকে থাকা মাংসের টুকরো 
মদের গ্লাসে ভাসতে থাকা বরফ টুকরো 
গোলাপ পাতায় চিক্-চিক্ করা শিশির বিন্দু 
মোম দানিতে লেগে থাকা গলা মোমের দিব্যি 
আমি ওদের মত হতে চাই 
সব সুখের সাক্ষী হয়েও 
থেকে যাব অপরাজিত

ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi

বুধবার, ১৪ জুন, ২০১৭

বাসব মন্ডল


চায়ের দোকান ও ঈশ্বর দর্শন
.....,......,.....................,.......
 

নিতাইয়ের চায়ের দোকানের ,যে একহারা
 ছেলেটা কাঠের উনুনে জাল দিতে দিতে
চোখ কচলায় আর খদ্দের দের আমিনিয়ার বিরিয়ানির গল্প শোনে

সে হয়ত ছুঁচের চোখের ভিতর দিয়ে
খুঁজে নেয় ইথারাইস্ড প্যারাডাইস
ব্রক্ষান্ডের জল চলকে
রামধনু দেখায় 
নিরামিষ বুদ্ধ পূর্ণিমায়

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বাসব মন্ডল


খালাসি ও নকল বৃষ্টি
...................................


খসে যাওয়া পলেস্তারার কাছে
নাক নিয়ে গিয়ে
কবিদের ঘ্রান পেতে চেয়েছি
নিবিড়ভাবে

শোনা গল্প গুলো 
ইন্দ্রিয় দিয়ে ঝালিয়ে নিয়েছি
নিভৃতে

চলকে ওঠা গ্লাস
খালাসি মন
শুভ.....
সব কিছু কে ছাপিয়ে
গুমোট নেশা গুলো খুঁজেছিলো
মেঘ ভাঙা বৃষ্টি

হোক না অনাসৃষ্টির সৃষ্টি
দুঃখ গুলো হেঁটে গিয়ে
ভিজে নিক......
নকল বৃষ্টি তে

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

বাসব মন্ডল, পারমিতা চক্রবর্ত্তী

এই প্রথম বার বাসব আর আমার যৌথ প্রয়াস ৷ বাসবের সাথে কাজ করতে গিয়ে আমি খুব ভয়ে ছিলাম কি জানি ঠিক ঠাক হল কিনা ৷ বাসব এমনই এক মানুষ যার প্রতিটি লেখায় আমি মুগ্ধ ৷ আমার কোন কথায় সে আজ পর্যন্ত না করেনি ৷ তাই আমি যখন ওকে আমার কবিতা অনুবাদ করার প্রস্তাব দিই সাথে সাথে রাজি হয়ে যায় ৷ পড়ে জানান বন্ধুরা কেমন লাগলো ৷ 


 


জঙ্গলমহল

পারমিতা চক্রবর্ত্তী

বসন্ত ,
একবার ঘুরে যাস লালবাড়ি
আগুনে পুড়ে যায় জঙ্গলমহল 
পলাশের রঙ সলতে 
হয় মশালের 

ক্লান্ত পাথরে ভাঁজে ভাঁজে 
শিৎকার , 
চুমুর শব্দ পাললিক 
বাসি ফুলের গন্ধ ফাল্গুনের
রঙচটা দেওয়ালে 
সবই আত্মকেন্দ্রিক

হিংস্র জানোয়ার ,শুধু দৃশ্য 
ওয়াচপয়েন্ট থেকে সরাসরি
শৌচাগার 
প্রতিটি বন্যতায় আমি 
বেশ্যা দেখি 


মুহূর্ত 
......

পারমিতা চক্রবর্ত্তী

লীনতাপ বিসর্জন দিয়েছে 
উন্মাদ মূহূর্ত
পরিত্যক্ত ঠোঁট দংশন 
করেনি 
জেব্রা শুয়ে থাকে বুকে 

শান্ত শব খোঁজে ক্রন্দশী জলপ্রপাত 
গরবিনী সিঁদুর রক্ষিতার 
বিছানায় পরিতৃপ্ত 
একাকী ছাই গুঞ্জন করে
ছিঃ ছিঃ 
নীল মুহূর্ত মর্যাদা হারায় 
"
মুক্তি " আড়ালে

Translated by Basab Mondal 

Jangal mohol 
.............. 

Spring
Let your evergreen footsteps
Enlighten my spooky destination
Where the burning torch
Named Jangalmahal
Finds its wick
In the boughs of pregnant Palash

The weary stones wreak out
A cry in every fold
The lovers' kisses have
Metamorphosed
The stench of stale flowers
Degenerate the February walls
Everything around
Have grown self-centric

The watch towers present
A blur view-
Animals everywhere
My nautiating eyes
Point at the urinating contours
In every wildness
I find a gory whore



The moments-

The volatile moments
Have sacrificed
The latent heat
The deserted lips
Have remained virgin
And in my bosom inhabits
The dreary zebras

The silent corpse
Looks for the effervescent fountain
The proud custodian
Of vermilion
Sleeps contended
Amidst her ashes
Which sings the plaintive chord
Alas!

The bliss of union losses its path
Amidst the labyrinth
Where freedom weeps
Ceaselessly


ছবি : গুগুল