তোমরা যে সব
ঘুরে বেড়াও ভারত নেপাল ভুটান
ইচ্ছে হলেই
ঘুরে আসো দার্জিলিং বা কোলকাতা
ইচ্ছে হলেই
রঙিন ডানা হাওয়ায় ছোটাও
এথায় ওথায়
সেথায় কত স্বপ্ন জুড়াও
.
হরেক দেশে
হরেক রঙের মানুষ দেখো
নানান দেশের
নানান জাতের শুকপাখিটা
জানান দেয়
হাজার রঙের সুখ ছবিটা
ভুলিয়ে দেয়
মনের জরা দুখ গ্লানি টা