শ্রীজিতা বেরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রীজিতা বেরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ জুন, ২০২১

শ্রীজিতা বেরা,

                                 



খোকা-খুকুর কান্ড


বর্ষাকাল এসে পড়ায় খুব সুবিধা হয়েছে মেয়েটার।ভেজা জামাকাপড় দেওয়ার নাম করে ছাদে ওঠে ,তারপর

টিপিরটিপির বৃষ্টি পড়তে শুরু করলে সেগুলো তুলতে লাফিয়ে লাফিয়ে থুড়ি পা টেনে টেনে ছাদে ওঠে।তারপর যেই

সুয্যিঠাকুর মেঘের আড়াল থেকে উঁকি দেন ওমনি মেয়েটা ভেজা জামাকাপড় গুলো নিয়ে আবার নড়ে নড়ে ছাদে

ওঠে। বৃষ্টির আসা যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে মেয়েটার এই ছাদে ওঠা-নামা। রোজ জোর করে

কাজের মেয়ে লীলার হাত থেকে কেড়ে নেয় একগাদা জামাকাপড় ভর্তি বালতিটা,তারপর পা বাড়ায় তেতলার

দিকে।আপাতত সে তার সব রুমমেটদের ভিজে জামাকাপড় রোদে শুকানো করার দায়িত্ব নিয়েছে। দুটো বাড়ি পরের

ছাদে মাঝে মাঝেই আজকাল দেখা যায় ছেলেটাকে।লাঠি ঠুকে ঠুকে সেও প্রায়শই তিনতলার ছাদে ওঠে,আড়চোখে

তাকায় এপাশের ছাদের দিকে। হুঁ হুঁ বাবা! কি ভেবেছে টা কী,আমি কি কিছু বুঝি না,বয়স তো আমার কম হল

না!আমার বয়স যদি হয় দেড়শো বছর ,তো ওই ছেলে-মেয়ে দুটোর সত্তর খানেক। আমার কাছে ওরা কচি খোকা-

খুকু। বর্ষা এলে আমার শাখা-প্রশাখায়,পাতায়-পাতায় খুশি যেমন উপচে পড়ে,ওদের মনেও এখন তেমনি এক নতুন

ধরনের পুলকের ঝর্না বইছে , খুব বুঝতে পারছি আমি। এমনি এমনি এতদিনে আমার আসল গুঁড়িখানা থেকে গোটা

পঞ্চাশেক ঝুরি নামেনি!

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

শ্রীজিতা বেরা


গল্প- অন্তিম ভোজন


কুশাসনে উপবিষ্ট তগাগত । সম্মুখে তাম্রপাত্রে রসাল , পনস  সমেত বিবিধ ফলমূল , তাম্রগেলাসে সুমিষ্ট জল । সিদ্ধার্থ বৈশালীতে  অন্তিম ভোজন আরম্ভ করেছেন । পশ্চাতে অক্ষি সঞ্চালন করায় আম্রপালির মানসপটে প্রস্ফুটিত হচ্ছে বর্ণিল দৃশ্যাবলী - মহানামের গৃহে তারুণ্য অবধি জীবন নির্বাহ , বিম্বিসারের সহিত প্রেমালাপ , বৈশালীর নগরবধূর সম্মাননা লাভ । সকলকিছু ম্রিয়মাণ হয়ে যাচ্ছে অধুনা প্রাপ্ত শান্তির নিকট।