দিব্যেন্দু শেখর দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিব্যেন্দু শেখর দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

দিব্যেন্দু শেখর দাস


মনের ময়লা

স্লোগানে স্লোগানে ভরে গেছে দেশ
কালো ফিতে, মোমবাতি আটকাতে পারেনি নৈরাজ্যের আদেশ।
বুলেট ঝাঁঝরা করে শত শত প্রান
কোল শূণ্য হয়,মায়ের আঁচল রক্তে ভেজে
স্বাদে হিট,বাজেটে ফিট
তোদের কুকুরে  না শকুনে ছিঁড়ে খেল
কারুর কোনো মাথা ব্যাথা নেই।
বেস্ট চয়েস গরীবের রক্ত
প্রকাশ্যে আসতে দেওয়া যাবে না তাদের কষ্ট।
গলা ফোটার আগে রোলার চালিয়ে দাও
মুখ থেকে খাওয়ার কেড়ে নাও
উন্নয়নের নামে কর দাও আর নিজেন প্রয়োজনে
হাসপাতালের লাথি ঝাঁটা খাও।
বড়ো বড়ো ব্যানারে মুখ ঢেকেছে শহরের
সারি সারি ল্যাম্পপোষ্ট, আলো জেলেছে ঘরে ঘরে
রাস্তা জুড়ে গঙ্গাকল,তবে মনের ময়লা ধুতে পারেনি এখনও।


                                                


                                                                   
                                                              

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

দিব্যেন্দু শেখর দাস



বৃথা আনন্দ আয়োজন

গরমে শীতল পরিপাটি
রোদে তোমাদের ছাতা
বৃষ্টিতে ঘরের চাল হব
জলের শহরে আমি নৌকা।
উগরে দাও বিষবাষ্প,পান করে আমি কালজয়ী
এই পৃথিবীকে সবুজের রঙে রাঙিয়ে দেবো
পায়ের তলা থেকে যতই কেড়ে নাও মাটি।
পাখি বসে আমার ডালে, প্রজাপতি বসে ফুলে
খাইয়ে, পরিয়ে বাঁচিয়ে রাখি আমার সবটুকু দিয়ে।
দিয়েছো কী? নিয়েছ সব
কাগজের জন্য প্রান ও দিই সর্বহারা হয়ে।
যুগের তালে দেশ সেজেছে
মাথা তুলেছে ইমারত, হচ্ছে অনেক পিচ রাস্তা
পথের কাঁটা নাকি এখন এই বেমালুম গাছগুলো! আমার গলা কাটা এতই সস্তা?
এত ভ্রমন,ভাষণ,এত যে আনন্দ আয়োজন
বাঁচবে কী করে? সবকিছু বৃথা আমায় ছাড়া।