দীপ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দীপ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

দীপ রায়


এক পংক্তি স্নায়ুতাপ


(১০৯)
জোনাকি জানে টুনিআলো এক প্রতিবেশী রাষ্ট্র

(১১০)
কাজল টানে দু-চোখের গতিরেখার শৃঙ্খল

(১১১)
বাথরুমের কলগুলোর গা সওয়া হয়ে গেছে উপচে পড়ার বদঅভ্যেস

(১১২)
কর্পরেশনের ভ্যাট থেকে শিখি প্রকৃত সাম্যবাদের পাঠ

(১১৩)
যেকোনো চায়ের দোকানের সসপ্যানে মিশে থাকে বিশ শতাংশ কোলাহলের উত্তাপ

(১১৪)
ঠাণ্ডালড়াইয়ের রেশ বৃদ্ধ সাইনবোর্ডগুলোকে কুরেকুরে খায়

(১১৫)
অনিশ্চচিত সদা নম্র ও মিতবাক

(১১৬)
ডিভাইডার চিরে ভাগ হয়ে যায় কেন্দ্রচ্যুত চলাচল

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

দীপ রায়

এক পংক্তি স্নায়ুতাপ


(৯৮)
নীরব তোমার ঠোঁটের কোণে ভেঙে পড়ে চেনা রোদ্দুর

(৯৯)
ফটোফ্রেমের ঝুলে কত ভুলে যাওয়া ঢাকা থাকে

(১০০)
সিলআঁটা জ্যামশিশি আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেয়

(১০১)
এটিএম পাহারাদারদের খুচরো বেদনা পুষতে নেই

(১০২)
দুইয়ে দুইয়ে সাড়ে চার হয় জানে উদারমনা

(১০৩)
নিমগাছের ডালে বেদনা ঝুলে থাকে

(১০৪)
ছেড়ে রাখো প্রাণপাত, এই বালুঝড়ের নাম সুযোগ

(১০৫)
রজনীগন্ধার কোনো আহ্লাদ থাকতে নেই




ছবি কৃতজ্ঞতা স্বীকার: Cesar Legaspi

বুধবার, ১৪ জুন, ২০১৭

দীপ রায়

চারকোণা ত্রিভুজ
আত্মমগ্ন চেয়েছে পূর্ণতা
একটা অজ্ঞাত সৌজন্যতায় কানায় কানায় ছয়লাপ
এই আশ্রয়স্থল , এই চেনা সংযোগ
এই শীত-গ্রীষ্ম-বর্ষার অসংখ্য প্রাণপাত
প্রসঙ্গত পোষা তরঙ্গে
তুমিই ধারক, তুমিই বাহক
কী ভাবে না জানি আঙুলের ফাঁকে বেঁধে রেখেছিলে নিঃশ্বাস
সেই প্রাপ্তিভাগ্যের নীলে ভেসে ওঠে চারকোনা ত্রিভুজ
এখন একান্তে বিকোতে চাও বাড়তি হাততালির ভার
যেহেতু মেলাতে পারোনি উৎসস্থল...
বোঝনি কী করে সম্ভব
 
বাস্তবের কাটআউট ছিঁড়ে ভেসে ওঠা
   
এই চারকোণা ত্রিভুজ
হয়তো দৃশত নাগালে মিহি প্রতারণা
হয়তো বাড়তি বিশ্বাসে আত্মহননের আঁচ
আসলে কম দেখে দেখে চোখ সোয়ে যায়
আসলে কম দেখে দেখে বোধ শিখে যায়
যা কিছু অতিরিক্ত, সন্দেহের পুনঃস্থাপন...