দ্বীপ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দ্বীপ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

দ্বীপ সরকার

ভুল ঠিকানার কবুতর



ফুঁ দিয়ে কবুতরজোড়া উড়িয়ে দিলাম
যুগল কবুতর উড়ছে
একটা ভুল ঠিকানায় উড়ছে
ক্ষণেক পড়ে কবুতরজোড়া নেমে আসলো..

উড়ন্ত সময়টাতে কবুতর কোথায় ছিলো ?

না জানা অনেক জৈবিক প্রশ্ন ধোঁকা দিলে
আমি প্রশ্নঘুমে ডুবে যাই
শুণ্যের হাত থেকে ছিটকে পড়ি নিচে
কতিপয় স্বপ্নের ভেতর ওড়াউড়ি শেষে দিনান্তে
ফেরার সঞ্চয়ে জমতে থাকে প্রশ্নঘোর।

চমকে উঠে হাতড়াই পাশে-
গোলাকৃতির লাটিম ঘুড়ছে পৃথিবীর ব্যাসার্ধে,
ফুঁ দেয়া কবুতর কোথায় ছিলো আকাশে
একটা ভুল গন্তব্যে? নাকি গন্তব্যের বিপরীতে?

বেলুনের মতোন বায়ুখাঁচাতে জীবনগুলো
এভাবেই উড়ছে। 
ধমক খাওয়া চিলের মতোন  উড়ছে গন্তব্যহীন

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

দ্বীপ সরকার



কৃত্রিম ঘুম


দ্বীপ সরকার

.
চোখে কি আর সহজে ঘুম আসে
জেগে জেগে ঘুমেরা বড্ড হাসে....

চিন্তার পেরেক ফেটে যা আসে তা কৃত্রিম ঘুম ;  
সিডাক্সিন খাই , বিচ্ছেদ হবার কি যে ধুম! 

দুঃচিন্তার চোখে বিন্যাসহীন সংখ্যা যত
হামাগুড়ি দেয়া ক্রান্তিকাল ঠিক তত।

বুঝিনি ততোটা, অংকের হিসেব টেনে
ঘুম বলে যা জানি তা কি কেউ কেনে? 

স্মৃতিতে নাড়ায় ; নদী জন্মে বৈষ্ণব চোখে 
আমার আসল ঘুম থাকেনা চক্ষু মহাসড়কে। 

নিশ্চিত বুড়ো দাঁড়কাকটা পরিচিতিতে নবীন,
ঘাপটি মেরে উঠোনজুরে হাঁটে কে? হৃদয়হীন!