অনিন্দ্য সান্যাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনিন্দ্য সান্যাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

অনিন্দ্য সান্যাল


যে তারা চিরন্তন 



ত্রস্ত পায়ে নীতাকে আমরা বাহির ঘরে উঠে আসতে দেখলাম, কাপড়চোপড়ের একটা পুঁটলি আর অতি প্রাচীন এক ছবি, ফ্রেম-এ বাঁধানো, এ-ই সম্বলে নীতাকে সংসারের মূল বসবাস এবং অভ্যাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে দেখলাম আমরা, যেভাবে বিচ্ছিন্ন হওয়া বাংলা, বাঙালিকে তাড়া করে বেড়িয়েছে কাঁটাতারের নকশা, শতাব্দীর সেরা ক্রাইম, এ ক্ষত আরোগ্যযোগ্য তো আর না, শুধু দুই বাংলার মিলনের অভিমুখে শিল্পপ্রয়াস, দায়বদ্ধতার ব্যর্থ হাহাকার ; আপাতত নীতাকে আমার ক্যামেরার লেন্স ফলো করে এই বাইরের বিচ্ছিন্ন বসবাসে, নীতা আঁচল চাপল মুখে, ক্রমশ মলিন বিছানার দিকে সে এগিয়ে এবং দরজার পাশে এসে দাঁড়াল  মাকয়েক মুহূর্ত আগে নীতা তার অসুখের গভীরতা অনুমান করতে পেরেছে, তৎকালীন চিকিৎসা ব্যবস্থায় দুরারোগ্য বলেই কথিত এবং মৃত্যুর থেকে তার অবস্থান কয়েক হাত মাত্র, নীতা বুকের ওপর ভর দিয়ে যখন শুয়ে পড়ল, যদিও সে-ই কেন্দ্র, সমগ্র পূর্বাপর যখন তার-ই চতুর্দিকে, তখন আমি ধীরে ধীরে নীতাকে ঝাপসা করে দিলাম, ওর মায়ের মুখে একটা ফ্যাটফ্যাটে আলো রেখে ফোকাস করলাম, আহা, আমাকে শিল্পের দিকটাও ভাবতে দাও, দেখো, নীতা কাশছে, কাশতে কাশতে ওর রুমাল ভিজে লাল, নাঃ, তোমরা কালো শাদায় আরও বেশী লাল-ই দেখবে বলে আমি এখনও নীতাকে অস্পষ্টতায় ঢেকে রেখেছি, এমন কী ওর মা যখন ওর এই অদ্ভুত ব্যবহারের কারণ জিজ্ঞেস করল, আর নীতা যখন উত্তর দিচ্ছে, তখনও তাকে অস্পষ্ট রেখেছি, ক্রমশ নীতার মুখ আমি ফোকাসে আনছি, এমন কি যখন ওর মায়ের মুখেই অনর্গল ডায়ালগ, ক্যামেরার এইসব ব্যাবহারই তো সিনেমার শব্দ, অক্ষর, দাঁড়ি, কমা ; দেখো, সিনেমায় আমি ক্যামেরা স্থির রেখে টেবিল সরাব না হাতপাখাটাকে টানব সেটা যেমন আমি ঠিক করব, সেই রকম ক্যামেরাকে কখন কোথায় ঘেঁটি ধরে মুখ তুলে দৌড় করাব সেটা আমিই জানব, তবে কী কখনও কখনও ক্যামেরা এবং ক্যামেরার সামনে যাদের তোমরা দেখছ তাদের সকলকেই স্তব্ধ করে দেওয়ার কৌশলও রপ্ত করা চাই, তারপরেই তো মনের ভিতর চলচ্চিত্রের দ্বিতীয় এপিসোড আরম্ভ সম্ভব ; আচ্ছা, কার্ল গুস্তাভ ইয়ুং -এর কথা তোমাদের বলি, চিহ্ন সমীকরণের কল্পরাজ্য তো শৈশবাবধি আমাদের জৈবিক চেতনায় আত্তীকৃত, স্বতঃস্ফুর্ত এই বন্ধন জৈবজগতের সাথে, আমাদের মনস্তাত্বিক গূঢ় চেতনা যা আমাদের আরও এক মাত্রার যোগান দেয়, তা-ই তো প্রকৃতপক্ষে আমরা, আমি, তুমি, তুই, সব্বাই ; এইই তো সকল ক্রিয়েটিভিটির বাজনদার, সে-ই যে বাংলার বুকের মাঝখান দিয়ে, যেভাবে কশাই, যেভাবে দুপাশে দুই ঠ্যাং, আমার মগজের ভিতর, হ্যাঁ, সেঁধিয়ে রয়েছে, অনেকে বলে, আমি জানি, মেঘে কোমল রেখা নাকি ট্রিলজি, যা এই তিনটেকে এক সূত্রে গেঁথে রেখেছে, তা হল, দুই বাংলার মিলন, দুইডা বাংলারে আমি মিলাইতে চাইছি, কারণ এই বিচ্ছেদ, এটা একটা ক্রাইম, পৃথিবীর শ্রেষ্ঠতম ক্রাইম, এ আবার হয় নাকি, আমি লেন্সের এপারে বসে দেখতে পাচ্ছি ঋত্বিক ঘটককে ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশ-এ যাওয়ার জন্য, তিনি মরিয়া তিতাস করার জন্য, এইসব চোখের সামনে দেখতে পাচ্ছি যে টিবি রোগাক্রান্ত অদ্বৈত, দেখতে পাচ্ছি মহাকালের লোল জিহ্বার তলায় কুঁকড়ে এতটুকু সীতার দু’চোখে ভয়, ক্যামেরাকে সহসা উঠিয়ে নিই অনেক অনেক উঁচুতে যেখান থেকে ঈশ্বরকে লুটিয়ে পড়তে দেখা যায়, ওই একবার মাত্র ক্রেন ব্যাবহার, বাদবাকি সূবর্নরেখার তট জুড়ে শুধুই তোমাদের হেরিটেজ, তোমাদের ইতিহাস, তোমাদের বিগত কয়েকটি দশক আঙুল তুলে দেখাতে চেয়েছি ; নীতার মা এইবার কথা বলে উঠল, আর আমি নীতার মুখকে স্পষ্টতায় আনলাম, কেন জানো, বেদনাকে পাক দেওয়ার আর্টিস্টিক তাড়নায়।  

বড় বড় লম্বা লম্বা শটে তিনি চরিত্রদের ক্যামেরার সামনে মুভ করিয়েছিলেন মেঘে ঢাকা তারায়, অন্যান্য ফিল্মের তুলনায় এই ছবিতে অনেক কম শট-এ, এ কথা আমরা তাঁরই মুখ থেকে শুনেছি, একই শট-এ প্রত্যেক চরিত্রকে অনেক বেশী মুভ, কোনও চাপ নেই, কোনও বিরক্তির অবকাশ নেই, হ্যাঁ, এই মিডল ক্লাসটা কাঁদতে ভালোবাসে তো, এটা একটা pleasure, এটা উপভোগ্য, এটা আমাদের প্রচলিত ভারতীয় মুভির একটা ইউ এস পি, আজ অর্ধশতক পার হয়েও বাঙালির মননে দাদা আমি বাঁচতে চাই-এর বেশী আর কতটুকু রয়ে গেছে একবার যাচাই হওয়া দরকার, তাই-ই তো এক মেঘে ঢাকা তারা খানিকটা পয়সার মুখ দেখেছিল, সেটা পুরোপুরি চলে গেল কোমলগান্ধার-এ, কোমলগান্ধার-এ আমার যথাসর্বস্ব ডুবে গেল, কিন্তু কোনও উপায় কি ছিল, খ্যাতি এবং অর্থ, এই দুয়ের কোনওটির উদ্দেশ্যেই আমার ছবি করার কোনও তাগিদ ……… , কিন্তু আমি আশ্চর্য হয়েছিলাম যখন কোমলগান্ধারকে দর্শক সেভাবে নিতে পারল না, এটা আমি মনে করি my most intellectual film ; একটা অদ্ভুত ফ্যালফেলে চাহনিতে খানিকক্ষণ তাকয়ে থেকে হেসে বললেন, নিজের সিদ্ধান্তে অবিচল থাকাই শিল্পীর উচিত, আর এটা তো আমার একটা পার্সোনাল স্টেটমেন্ট, মূলত ফিল্ম ব্যাপারটাই তো তাই, All arts are, in the final analysis …….. Any work that lacks style and viewpoint necessarily lacks personality - and thereby ceases to be art.
I believe in committed cinema.
I mean, committed in the broadest sense of the term.
To me, the great Indian example is Pather Panchali because of its truth, its sense of beauty, its bursts of visual ecstasy and of mental passion. I know I am being a bit old-fashioned, but there it is.
ওই দেখো, আমাদের পুরাতনীতে স্থির থেকে সাতশো বা আটশো শতক পূর্বের গৌরীদান, সে তো essentially Bengali, mother complex ridden বাংলা সমাজ, বাল্যবিবাহ, যে মেয়েটির একলা দুপুরে ফেলে আসা পড়ন্ত বিকেলের মাঠ মনে পড়ে, এই নস্টালজিয়া আমাদের শিরায় শিরায় কাশফুল দোল খায়, আমাদের লোকগান এইসকল কথা গীত করে, যে উমা আমাদেরই উঠোনে একদা কলতলায়, মঞ্চ আলো করা তুলসীর নিভৃত সন্ধ্যায় ; নীতার জন্ম এক জগদ্ধাত্রী পুজোর দিন, যখন তার অসুখের কথা প্রকাশ, তখন মনে পড়ে উমার ফিরে যাওয়ার গান, একটানা, নীতা পাহাড় দেখতে চেয়েছিল, যখন সে প্রকৃতই পাহাড়ের কোলে, তখন তার সন্ধে আসন্ন, আমাদের উমা, আমাদের ঘরেরই তো ……… I consider women the prime force in society and family. So, I have always tried to show love, affection and respect, for them in my films. তা ছাড়া মাতৃমূর্তি আমার সিনেমায় বারবার এসেছে তো, যুক্তি তক্কো গপ্পতে তোমরা দেখেছো ঐ মেয়েটাকে, শাঁওলিকে জ্ঞানেশ বলছে, নাচো, তোমরা নাচো, তোমরা না নাচলে কিছু হবে না, এটা সম্পূর্ণ jungian, তিতাস-এ ছেলেটা তার মা-কে ভগবতী দেখল, এটা একটা মূল সূত্র, মশারি টানাবার সময় দড়ির কানামাত্র খুঁজে নিয়ে আমরা যেমত পেরেকের সান্নিধ্যে নিয়ে যেতে চাই ; না, ভগবতীর সাথে কোনও ধর্মের যোগসূত্র নাই, Primordial force হচ্ছে ভগবান, you cannot deny it, basic primordial force হচ্ছে mother complex - মা -   

তো এমত সময়ে নীতার সদ্যবিখ্যাত দাদা রাস্তা ধরে গান গাইতে গাইতে, পার সিটিং -এ বারোশো টাকার অঙ্ক শুনিয়ে, তা-ও গালের একপাশে পঁয়তাল্লিশ ডিগ্রিতে হাতের তালু ঠেকিয়ে, যা-তে কি না অঙ্কের আধিক্য নিম্নমধ্যবিত্ত তথা উদ্বাস্তু কলোনির চেতনায় জোর একটা চমক দিতে সার্থক, সে-ই দাদা বুড়ো বয়সের প্রেমপত্র কেড়ে নেওয়ার মস্করায় আবিষ্কার করে খুকির রক্তে দাগানো বস্ত্রখন্ড, আর ওই সকল বৃষ্টিভেজা সন্ধেয় ফ্রেমে বাঁধানো ফটো পড়ে যাওয়া মেলোড্রামাটিক, ৩৬০ ডিগ্রী প্যান করিয়ে ক্যামেরাকে পাহাড়ের দেয়ালে দেয়ালে ধাক্কা খাইয়ে, আবহে দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম সেন্টিমেন্টে এক ইন্ধন, সে সব আপাতত থাক, কিন্তু যে কথা বারবার এবং যে কথা পুনরায় উত্থাপিত হওয়া উচিত তা আবারও সেই দুই বাংলার মিলনাকাঙ্খা, একুশে ফেব্রুয়ারি ওরা আমাকে, সত্যজিৎবাবুকে এবং আরও কয়েক জনকে State guest করে নিয়ে গিয়েছিল ঢাকায়, Plane - এ করে যেতে যেতে আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম, সে বাংলাদেশ আপনারা দেখেননি, সেই প্রাচুর্যময় জীবন, সেই সুন্দর জীবন ………  

সমস্ত ঋত্বিক-এ আমি যা পেয়েছি সব সমস্ত কিছু দেখার পর আঙুল তুলে শুধু ক্রোধে উন্মত্ত হয়ে মুখ থেকে বেরিয়ে আসে

I accuse

কিন্তু,   কা-কে !

উত্তর অমোঘ এবং সম্ভবত একটাই

কারেও না !  

 ঋণ স্বীকার -
ত্বিককুমার ঘটক, নিজের পায়ে নিজের পথে, সিনে সেন্ট্রাল ক্যালকাটা ও মনফকিরা
Cinema & I, Ritwik Ghatak, Dhyanbindu & Ritwik Memorial Trust

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

অনিন্দ্য সান্যাল



মুনিয়া

 
অনিন্দ্য সান্যাল


 
আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভাঙল আমার দেখলাম, আমি স্বর্গে চলে যাচ্ছি ............একটা অটোয় চেপে অটোওলাটা কী যে খ্যাঁচখ্যাঁচ করছিল সারা রাস্তা ............ আমার কাছ থেকে কুড়ি টাকা বেশি নিল, তবু আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বলল, আর যেতে পারব না, বাকিটা আপনি হেঁটে চলে যান

রাস্তার দুপাশে সার সার ঝাউগাছ ছিল, একটা নোনা বাতাসে ভরে ছিল আবহাওয়া, তখনই অকস্মাৎ গুঁতো খেয়ে জেগে উঠে দেখি নিবেদিতা চা নিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে

চায়ের কাপটা জানালার কিনারে রেখে বলে গেল নিবেদিতা, চা-টা খেয়ে বাজারে যেও, আবার ঘুমিয়ে ড়ো না যেন

অথচ আবার সেই ঘুমিয়েই পড়লাম আমি আরও একটা ইতস্তত স্বপ্নের পাড় ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যেতে থাকল আমার ঘুম

[
চা বসন ভূত হবে না যান্ত্রিক আপদ গোলমাল তখন বাঁচবে যাবে না ত্যাঁদোড় যন্ত্রণা নাছোড় সাংঘাতিক মৃত্যু নয় ভূত নয় ভয় নয় সচরাচর কী বস্তু মাটি তাহার নয় যাবতীয় ওরা বাঁচবেই তবু বাঁচবেই মরবেই না কখনও না পেন অন্ধ হবে না কালি ঝরবে না তবু লিখবেই জন্ম লিখবে নিরবধি বিচিত্র কথা কী জাগতিক পাতা সরছে খস্খস্আওয়াজ উঠছে ভৌ ভৌ কী স্তব্ধতা ওরে বাবা তালগাছের ছায়া মৃন্ময়ী টেপরেকর্ডার কোনও বমি নয়, বইখাতা রাখা আছে পেন্সিল, কী আশ্চর্য ......] - চা-টা খেয়েছো !!!   

চা খাওয়ার জন্য উঠে দাঁড়ানো দরকার নইলে আবার ঘুমিয়ে পড়তে পারি উঠে দাঁড়াতে গিয়ে পা-টা যেন টলমল করে উঠল হঠাৎ আমিতো মদ খাইনি কাল রাতে ! জানলার সামনে চায়ের কাপ হাতে দাঁড়াতেই পাশের বাড়ির ছাদে কাপড় মেলতে আসা ঘোষালবাড়ির বউ আমাকে দেখে সরে গেল কেন যে ভদ্রমহিলা আমাকে দেখলেই সরে যায়! নিবেদিতাকে একথা বলেছিলাম একবার ভ্রূ কুঁচকে আমাকেই প্রশ্ন করেছিল, বাজেভাবে তাকাও নাকি

আজও ঘোষালবাড়ির বউ হুট করে সরে যেতেই মনে মনে একটা গালাগালি বেরিয়ে এল মস্তিষ্ক থেকে জিভের টাগরা পর্যন্ত এসে থমকে গেল চায়ে চুমুক দিয়ে খানকি মাগী শব্দটাকে গিলে ফেললাম তারপর পেটে বেগআসতেই বাথরুমে দৌড় একটা টিকটিকি কমোডের পাশে ছুঁচুকলের পাইপ থেকে লাফিয়ে দেয়ালের উপর পড়েই ছুটে গিয়ে ছাদের দিকে চলে গেল ঘরে টিকটিকি হলে নিবেদিতা দশ বছর আগে পুরী থেকে কেনা জগন্নাথের লাঠি দিয়ে তাড়া করে, বাথরুমে টিকটিকি থাকলে খুশি হয়, পোকা টোকা খাওয়ার জন্য বাথরুমে নাকি টিকটিকি পোষা সমীচীন  

কমোডে দীর্ঘক্ষণ বসে থেকে মনে হল আর এক কাপ চা হলে বোধহয় ভালো হত তাছাড়া চা-টা অনেকটা ঠান্ডাও হয়ে গিয়েছিল তবে ইদানীং বার বার চা চাওয়াটা বেশ কঠিন নিবেদিতা বলে দিয়েছে, গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে জানোই তো, চা খাওয়াটা একটু কমাও 

আচ্ছা ওরকম স্বর্গে চলে যাওয়ার স্বপ্ন কেন দেখলাম হঠাৎ, ওরকম অটোতে চেপে ঝাউবনের রাস্তায় !

হাসি পেল ভেবে স্বর্গ, নরক কিছুই কি আমি মানি ? তবে ওরকম স্বর্গের স্বপ্ন !! স্বর্গ, নাকি মৃত্যুর স্বপ্ন দেখছিলাম আমি আসলে ?

যারা স্বর্গ নরক মানে না তাদের জন্য সরকারি কাজে কম্মে কোনও সংরক্ষণ আছে কি ?নাস্তিক কোটা ?   

বাজারের মোড়ে দু দশজন লোক জুটিয়ে একজন গলা ফাটাচ্ছে এফ ডি আইয়ের বিরুদ্ধে রিক্সাওয়ালা শ্যামল ঘন ঘন হাততালি দিচ্ছে অন্ধ্রের মৃত রুইয়ের চকচকে আঁশে পিছলে পিছলে যাচ্ছে বক্তৃতার প্রতিটি শব্দ 

দিবাকর ওর নিজস্ব ইউনিফর্মে (জাঙ্গিয়ার মাপের হাফপ্যান্ট আর ফুলহাতা টি শার্ট) দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল দেখে এগিয়ে এল কাছে, দাদা একবার যাবো আপনার বাড়ি

দিবাকর মেডিক্লেমের এজেন্ট, কয়েক সপ্তাহ ধরেই জোঁকের মতন পিছনে পড়ে আছে, এড়িয়ে গিয়ে বাজারের ভিড়ে হারিয়ে যেতে চাইলেও মাছের আঁশটে গন্ধ হয়ে গায়ের কাছে ঘেঁষে থাকবে ওকে এড়িয়ে এক ফাঁকে সটকে পড়তে গিয়ে একটা কুকুরের গায়ে পা দিয়ে ফেললাম ভাগ্য ভালো খ্যাঁক্করে উঠলেও কামড়ায়নি নয় তো মেডিক্লেম থেকে বাঁচতে গিয়ে এখনি ইঞ্জেকশান নিতে ছুটতে হত

অনেক দেশে সারমেয় মাংসের কদর আছে ইন্টারনেট ঘাঁটলেই দেখা যাবে দোকানে খাসির মাংসের মতো কুকুরের মাংস ঝোলানো আছে এখনি যদি বলি আমাদের পাড়ার রাস্তার কুকুরগুলোকে সেই সব দেশে চালান করে দেওয়া হোক পশুপ্রেমিকেরা হই হই করে উঠবেন হয়তো তারপর বাজারে গিয়ে খাসির মাংসের সিনা থেকে বেছে বেছে মাংস কাটিয়ে আনবেন অনেকে অবশ্য যুক্তি দেয় যে এই সব রাস্তার কুকুরেরা স্ক্যাভেঞ্জারের কাজ করে মাছের কাঁটা, মাংসের ছাঁট খেয়ে লোকালয় পরিস্কার রাখে ভালো, কর্পোরেশনের অনেক কাজই তবে করে দেয় ওরা ওদেরও পি এফ, গ্র্যাচুইটি থাকার ব্যবস্থা হোক নিবেদিতাও একই কারণে বাথরুমে টিকটিকি জিইয়ে রাখে

আপাতত দিবাকরকে এড়িয়ে যেতে পেরেছি বাজার করছি নির্বিঘ্নে

ফেরার সময় ইচ্ছে করেই ঘোষালদের বাড়ির সামনে একটু দাঁড়ালাম শুধু শুধু তো আর দাঁড়িয়ে থাকা যায় না দু পায়ের ফাঁকে বাজারের ব্যাগটা চেপে ধরে সিগারেট ধরালাম একটা ধরিয়ে, ধোঁয়া ছেড়ে ঘোষালদের বাড়ির ছাদের দিকে তাকাতেই দেখি সেই বউটি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে দেখেও সরে গেল না এখন আমরা কিছুক্ষণ চোখ চাওয়া-চাওয়ি করলেও কেউ এক ফোঁটাও হাসলাম না আমি দু বার মাথা নেড়ে সিগারেটে ঘন ঘন টান দিতে দিতে বাড়ির দিকে এগিয়ে গেলাম

সেই রাতে আবারও একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি এবার রাস্তার পাশে কোনও ঝাউবন ছিল না অটোও পাওয়া যায়নি আজ আমি একটা লাঠি ঠুকে ঠুকে কংক্রিটের বাঁধানো রাস্তায় শব্দ করতে করতে চলেছি বোধ জানান দিচ্ছে আমি একটা গোপন রঁদিভুতে যোগ দিতে চলেছি সেখানে আমার মতন ছা-পোষা থলি হাতে মানুষের প্রবেশ নিষিদ্ধ তবু কোন্এক আশ্চর্য ক্ষমতার বলে অথবা কারোর সুপারিশে আমি সেখানে যাওয়ার একটা টিকিট পেয়ে গেছি যেন

দু পাশে সুউচ্চ অট্টালিকা, অথচ বোধ জানান দিচ্ছে সেসব বাড়িতে এখন আর কেউ থাকে না, মাঝে মাঝে ঠান্ডা ভ্যাপসা বাতাসে মড়া পচার গন্ধ আসছে নাকে গন্ধ আসছে বলে মনে হচ্ছে না আমি আমার স্বপ্নের মধ্যে দিয়ে হাঁটছি হঠাৎ- রাস্তার পাশে একটা কাটা গলি থেকে বেরিয়ে এল একটি লোক, দেখতে অনেকটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের নায়কের মতন, চোখে বিষাক্ত সাপের ঠান্ডা দৃষ্টি, পরনে সমুদ্রের আঁশ লেগে থাকা তাপ্পি মারা ওভারকোট আমাকে দেখে সে একটু ম্লান হাসল, তারপর মুখের ভাব তার যতটা কঠোর হওয়া সম্ভব ততটাই কঠোর হয়ে উঠল কোনও কথা না বলে সে আমার সঙ্গে সঙ্গে হাঁটতে থাকল

খানিক যেতেই যেন মনে হল এবার আমার ফিরে যাওয়া উচিত, রাস্তা কিছুতেই আমার হতে পারে না, কোনও ভদ্রলোক কোনওদিন রাস্তায় হাঁটেনি লোকটা বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরে কাছাকাছি ঘেঁষে এল, আমার একটা হাত ধরতেই বুঝতে পারলাম তার হাত কী প্রচন্ড ঠান্ডা, ওর হাতের দিকে একবারও না তাকিয়েও মনে হল ওর হাতে এক ফোঁটা মাংস আর চামড়া নেই সে অন্য হাত তুলে একটা বাড়ির ছাদের দিকে নির্দেশ করল সে হাতটা গ্লাভ্সে ঢাকা আমি মুখ তুলে ওর দেখানো বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম ছাদের আলসেয় হেলান দিয়ে দাঁড়িয়ে ঘোষালবাড়ির বউ আর আমার মৃত বোন মুনিয়া মুনিয়াকে ঘোষালবাড়ির বউয়ের সাথে দেখে আমি দারুণ অবাক হয়ে গেলাম মুনিয়া এখনও বেঁচে আছে ! একটা অদ্ভুত আনন্দের শিহরণে যেন কেঁপে উঠলাম আমি তক্ষুনি ছুটে যেতে চাইলাম বাড়িটার ছাদে কিন্তু ঠান্ডা হাড়হিম হাতে পাইরেট আমার হাত শক্ত করে চেপে ধরে থাকল আমি মুনিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চাইলাম, মুনিয়া আমি এসেছি মুনিয়া, তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি

মুনিয়া একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল ওর মুখে কোনও আনন্দ বা উত্তেজনা নেই আমি পাইরেটের হাত ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু মুনিয়া অনুচ্চ কন্ঠে আমাকে বলল, ফিরে যা দাদা এখানে আসিস না এখানে এলে তুই আর ভালো ছেলে থাকবি না আমি তো ভালো ছেলে নই মুনিয়া

ঘোষালবাড়ির বউ ওর পিঠে হাত রেখে কী যেন ওর কানে কানে বলতেই দুজনে সরে গেল ছাদের ধার থেকে তারপর ওদের আর দেখতে পেলাম না আমি

দারুণ শীতবোধ নিয়ে জেগে উঠে আমি দেখলাম নিবেদিতা অবিন্যস্ত পোশাকে নীল আলোর নীচে শুয়ে রয়েছে এখন সিজন চেঞ্জের সময় আমি একটা হালকা চাদরে ওকে বুক পর্যন্ত ঢেকে দিয়ে বাথরুমে এলাম কোমোডের পাশে ছুঁচুকলের ধার থেকে টিকটিকিটা তড়বড়িয়ে ছাদের দিকে ধাঁ

মৃত্যুর সময় মুনিয়ার মুখ নীল ছিল আমি ভেবেছিলাম ওকে বোধহয় সাপে কামড়েছে পুলিশ এসেছিল ময়নাতদন্ত হয়েছিল মুনিয়ার মৃত শরীরের সেই প্রথম আমি মর্গের গন্ধ পেয়েছিলাম নাকে তা ছাড়া মুনিয়ার শরীরে সব সময় একটা সুগন্ধি তেলের গন্ধ ভেসে থাকত কুয়াশার মতন ওর চুল জড়িয়ে মুনিয়ার বুকে আমি একবার হাত রেখেছিলাম জ্ঞানত আমার সতেরো বয়সে আমি তার ছোট ছোট বুক জেগে ওঠা টের পেয়েছিলাম আমার অনুভূতির চেটোয় চোখ বন্ধ করে টের পাচ্ছি কমোডের জলে আছড়ে পড়া আমার হিসুর শব্দ মুনিয়ার ঠোঁট কমলালেবুর কোয়ার মতো ফোলা ফোলা ছিল

যখন তার কাটা ছেঁড়া শরীর আমি মর্গের বারান্দা থেকে সরিয়ে নেব বলে দাঁড়িয়েছিলাম তখনও ওর ঠোঁট কমলালাবুর কোয়ার মতন অভিমানী ফুলে ছিল 

 

সকালে খুব সঙ্গত কারণেই যেন ঘোষালবাড়ির বউ ছাদ থেকে আমাকে জানালায় দেখেই ত্রস্ত পায়ে সরে গেল আমার দৃষ্টির আড়ালে

ছবি : গুগল