চন্দ্রাণী বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দ্রাণী বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

চন্দ্রাণী বসু



বিপন্নতা

পৃথিবীর  উষ্ণ শরীর বেয়ে নেমে আসা
বিন্দু বিন্দু ঘামে জড় হচ্ছে শুধু ঘৃণা।
:
স্তূপাকৃতি বিপন্নতা ফসিল হয়ে স্তরে স্তরে জমছে পাললিক শিলার কাঠিন্য নিয়ে।
:
স্বার্থের চালে চৌষট্টি খোপে বারবার ব্যবহৃত হয়ে অস্তিত্ব সংকটে বিশুদ্ধ আবেগ।
:
দৃশ্যমান রক্ত ক্ষরণের থেকেও বড় বিষাক্ত হয়ে উঠেছে কোষে কোষে বয়ে যাওয়া যণ্ত্রণা তরঙ্গরা।




বুধবার, ১৪ জুন, ২০১৭

চন্দ্রাণী বসু

পুণ্য-মৃত
-----------------


হলদে অমলতাস শুধুই কল্পবিলাস
অচল স্মৃতিরা পরিব্রাজকে
মমি হওয়া গন্ধরা বাতাসে বাতাসে
অভ্যস্ত সিস্টোল-ডায়াস্টোল
যন্ত্রণার অসম্পৃক্ত দ্রবণে
একফোঁটা বিষ অপেক্ষা
সম্পৃক্ত হবার ...

হেমলক রসায়ণে ভেজা
সব স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণেরা।

দাবীহীন এঁটো পৃথিবীতে
অন্ধ ভিক্ষুকের ফুটো থালায়
আজন্ম লালিত নীল শব্দেরা
এপিটাফের পাথুরে শরীরে
অনিমিখ লিখে চলে জড় কবিতার স্তূপ।

হায়!দৃষ্টিহীন আমি আজও বিশ্বাস করি
সেই স্তূপাকার পুণ্য-মৃত মহাকাব্যে।

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

চন্দ্রাণী বসু





হিস্-হিস্....হিস্-হিস্...
শব্দটা শুনলেই কি মনে পড়বে?
পাশের বাড়ির অমুক বৌদি,তমুক দিদি তার কোলের বাচ্চাটাকে হিসু করাচ্ছে...অথবা হেলে সাপ ডাকাডাকি করছে,অবশ্য ফোঁস ফোঁস,না হিস্ হিস্ ,সেটা কনফার্ম নয়...তাই দুইই চলে!!