অনিরুদ্ধ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনিরুদ্ধ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

অনিরুদ্ধ দাস


মায়ানমারের প্রতি

ঘুম থেকে উঠে দেখি দেশটাই নেই /
হাওয়ার মতো সব মানুষেরা উবে যাচ্ছে /
দেশহীন নাগরিকের শোক /
কেবল কাঁটাতার নরম করে /
#
আমি তোমার দ্যাশে যায় নি /
তবু মায়ের কোলে মুণ্ডহীন সন্তানের শব /
যেন রাষ্ট্র খায় রক্ত /
সঙ্গে বুদ্ধ দোসর /
#
ভালবাসলে কি ক্ষতি হতো /
অন্ধত্বের ইতিহাস... /
বুদ্ধের গায়ে কালিমা লাগায় /
#
সূর্যটা একইরকম /
চাঁদটা একইরকম /
মানুষগুলোও একইরকম /
তবু ঘুম থেকে উঠে দেখি দেশটাই নেই /
বালিতে সব ঢেকে যায় /
#
ঘরের কোণে আঁধার থাকতেই পারে /
তবু মোহহীনতা গ্রাস করলে /
এখন তাদের রেয়ারেস্ট শকুন লাগে /
#
"বুদ্ধং শরণং গচ্ছামি /
সংঘমং স্মরণং গচ্ছামি /
শান্তিং শরণং গচ্ছামি "/

প্রচ্ছদ শিল্পী : সুদীপা কুন্ডু

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

অনিরুদ্ধ দাস


শিস্ দেয় ছেলেবেলা
মৃত নক্ষত্রের মতো শিস্ দেয় /
ছেলেবেলা... /
কাতারে কাতারে গাছ হাত ধরে... /
নিয়ে যায় ---রহমতের কাছে,/
আমি দশ পয়সার আইসক্রিমের স্বাদ মাখি... /
বর্ষায় ---পোঁড়ো ফুটবল খেলা /
হৃদয়-ঘাসের মাঠে... /
#
আর 'ঝাঁল- দেওয়া-দেওয়ি ' নেই /
পিয়ারা গাছ ---ইন্দারা তলায়, /
এখন কাশের ঝাড়ে ---/
কেবল ছায়া ছেলেবেলা যায়,/
আগল থাকে না দুয়ারে... /
#
আকাশে বিধুর গন্ধ নেই /
আমি সিলিং বরাবর হেঁটে যায়, /
'
গাই-বাছুর' খেলা ডিভানে ---/
থাকে না সময়... /
শুধু যায় পিছলিয়ে... /