এ কে এম আব্দুল্লাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এ কে এম আব্দুল্লাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

এ কে এম আব্দুল্লাহ


আদি ফুলের দলিত পাপাড়ি


হাঁটার শব্দেরা হারিয়ে গেলে পথের দীর্ঘায়তায়। প্রতিটি মোড়ে জন্ম নেয় নতুন বৃক্ষ। আর তার গ্রীবা থেকে ঝুলে পায়ের হাড্ডি। সময়ের পরিক্রমায় ভেঙ্গে যায় সভ্যতার পাড়। সেখানে  জেগে উঠে রসায়নিক নতুন চর। আমরা সেখানে টেষ্ট করি বিশ্বাসের। 

মাঝে মধ্যে বোতলের ভেতর থেকে বেরিয়ে আসে স্ব্যাস্থবান ব্যতিক্রম। সমুদ্রনিনাদ ছিন্ন করে কানের পাশে করে ডাকাডাকি। আর পথে-প্রান্তরে পড়ে থাকে আঙুলের আদি ছাপ।
পা-গুলো থেমে যায় পিচসেলাই পথের বাঁকে।


ভোরের দরজা খোলে দেখি দাবার ঘোড়ার মতো  ; বসে আছে বিকলাঙ্গ অন্ধকার। 



মঙ্গলবার, ৯ মে, ২০১৭

এ কে এম আব্দুল্লাহ


আতংকিত সুবাস


প্রিপারেশন নিতে-না-নিতেই ডুবে যাচ্ছে চোখ। আর নামহীন যে ঝড় বয়ে গেলো কাল। তার তান্ডবে ছিঁড়ে যাওয়া কারেন্টের তারে যে গাভীটির মৃত্যু হলো,তার পাশ দিয়েই ভেসে যাচ্ছে সুবাসিত কদমের ফুল, হিযলের পাপড়ি। 

এখন মৃত গাভী,ডুবে যাওয়া ক্ষেত আর সুবাসিত হিযল : কম্বিনেশনটা ভাবতে ভাবতে মাথাটা ঘুরছে জলকুন্ডলীর ভিতর ছোট ডিঙির মত। 

আর আকাশ থেকে টিনের চালে ঝরে পড়া বৃস্টির ছন্দে,রবি ঠাকুরের বৃস্টির গান নেমে এলে ঘরে ; আকস্মাৎ ঝড়ের ধাক্কায় ভেঙ্গে যাওয়া সুপারিগাছ, জানালার কাঁচ ভেঙে ঢুকে পড়ে বিছানায়। ঝড়ের ঝাপটায় আঙুল বেয়ে নেমে আসে রক্ত। ভিতরে ভিতরে শুনতে পাই কৃষকের হাড় ভাঙচুরের শব্দ। 

এভাবে আমরা বর্ষার চরিত্র ভেঙ্গে যখন ঢুকে পড়ি হেডলাইন-রং পোশাকের ভেতর ; ডুবে যাওয়া সড়কের পাশে কেউ টাঙিয়ে দেয় বিজ্ঞাপনি ভঙ্গিতে। আর কেউ গেঁথে রাখে কবিতার পাতায়।