সুব্রত ব্যানার্জ্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুব্রত ব্যানার্জ্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ জুন, ২০১৭

সুব্রত ব্যানার্জ্জী


দৃষ্টি

শূন্য দৃষ্টি ফাঁকা সিলিং
হসপিটালের বেডে স্থির
বয়সের ভারে নুব্জ্য
দৃষ্টি খোঁজে চেনা স্পর্শের ছোঁয়া

জানলার বাইরে একটা মাছরাঙা
চুপটি করে বসে একমনে
একটা মাছ ঘাই মারছে পুকুরে
স্থির দৃষ্টি শিকারের আসে পাশে

পঞ্চ সতী পুজো পায়
কিন্তু ধর্ষিতা মুখ লুকায়
এক মানুষেরই দুটো রূপ
পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গীর

সমাজ বদলে যায় বারেবার
পড়ে থাকি শুধু আমি আর তুমি
চারিদিকে কানাকানি ফিসফিস
শুধু একই থাকে অচেনা দৃষ্টি 

শূন্য দৃষ্টি ফাঁকা সিলিং
হসপিটালের বেডে স্থির
বয়সের ভারে নুব্জ্য
দৃষ্টি খোঁজে চেনা স্পর্শের ছোঁয়া

জানলার বাইরে একটা মাছরাঙা
চুপটি করে বসে একমনে
একটা মাছ ঘাই মারছে পুকুরে
স্থির দৃষ্টি শিকারের আসে পাশে

পঞ্চ সতী পুজো পায়
কিন্তু ধর্ষিতা মুখ লুকায়
এক মানুষেরই দুটো রূপ
পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গীর

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

সুব্রত ব্যানার্জ্জী


আজ বৃষ্টি  হয়েছিল
আজ আবার বৃষ্টি হয়েছিল
মনে পড়ে যায় সেই অনন্ত সমুদ্রের ধারে
ছেঁড়া মেঘের ভেলায় ভেসে বৃষ্টিতে ভিজেছি
দুজনে অতি গোপনে

সাক্ষী ছিল আকাশ মাটি আর জল
কোথাও যেন সানাই বেজেছিল
বিদ্যুতের চমকের সাথে হ্যামলিনের বাঁশী

আজ ফের বৃষ্টি হয়েছিল
একা ভিজেছি অনেকক্ষণ
কারোর স্পর্শ যেন অচেনা ছিল আজ

তবু স্মৃতির মেদুরতায় সব ওলোটপালোট
জমির বুক চিরে সীতার পাতাল প্রবেশ
কেউ যেন আগুন জ্বেলেছিল
অবশেষ শুধু পোড়া ছাই

আমি ফিরে যেতে চাই
আবারো ফিরতে চাই সেই সময়ে
যেখানে বালির উপর স্পষ্ট পায়ের ছাপ
একাকার হয়েছিল দুটি প্রাণে

তবু বৃষ্টি পড়েছিল
ছায়া ঘেরা অলিন্দ পথে
অতীতের ভার নিতে পারেনি বর্তমান
তাড়া করে ফেরে শুধু আমায়