মানস ব্যানার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মানস ব্যানার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

মানস ব্যানার্জী


চেতনাজগত

এখন মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে বাথরুম যাই
ঘরে আলো জ্বেলে জল খাই। তারপর শুয়ে পড়ি।
আমার সর্বত্র এঁকে রাখা সাধারন মধ্যবিত্ত
সকালে তাড়াহুড়ো করি।
গিঁট পাওয়া শব্দের সন্ধানে
সারাদিন আলো হাওয়া বাতাস
আর জল ।
চেতনার জগত বলে অষ্টম গর্ভের সন্তান
রসের নাগর ।

বৃষ্টি  ও ডিভান


(১)
বৃষ্টি পড়ছে
মেধা নষ্ট হচ্ছে অলস্ দুপুর
কালো , মৌমাছির চাক লক্ষ্য করে
অনবরত যে ঢিল , এখন লক্ষ লক্ষ
কিউবেক । ছুটে আসছে
আঙুল ভিজে যাওয়া
মানুষ । প্রাপ্তবয়স্ক অনুশোচনায়
(২)
কারিগরি শিক্ষায় দক্ষ
ছাঁচ নিয়ে বসে আছে
মানুষের মন।
একটি ডিভান ও তার
আনুসঙ্গিক
পোষা বিড়ালের
নিঃশব্দ পদচারণায়
আমি ‘কায়দা’ শব্দ’টি
বোঝাচ্ছি । হয়ত ‘ভালগার’
শব্দ’টি এসে যাচ্ছে



বুধবার, ১৪ জুন, ২০১৭

মানস ব্যানার্জী


(১)
দৃষ্টি

############
যতটা বেঁচে থাকা যায় , ততটাই
মিষ্টিফুলের গন্ধে , সকালটা অন্ধ
হলে চলবে না। জিম যাও
মেদ ঝরাও -
আরও কিছুটা হাঁটো। হাঁটতে
হবে।
ইঙ্গিত পাচ্ছো নাকি তুমি
ভৈরবের জুজু , সমাধিস্থ মন
সব পায়।
সুন্দরী ফুলের মতো দেখা যায়
কীট দংশন , ভয়ের মতন
ওসব কিছু নয়
###################
স্বপ্ন

কেউ নেই। ঠায় দাঁড়িয়ে আছে রাস্তা
এখানে গোপণে স্বপ্ন বিক্রি চলছে।
গরিব-গুর্বু , মজদুর ভাইসব
লাইনে দাঁড়িয়ে , লাইনে বে-লাইন
ট্রেনলাইন পার হচ্ছে সিগনাল ছাড়া
স্যালাইনের বোতলে মুখ পোড়াচ্ছে কারা?
কেউ নেই। ঠায় দাঁড়িয়ে আছে রাস্তা
এখানে গোপণে কয়েক আউন্স চাঁদ
টপটপ টপটপ ...
রাস্তা ভাঙছে চোঙা!
###################
সংসার

(ক )
নির্দিষ্ট সময়ে অফিস করা ছাড়া 
আর যা যা করি 
তাতে তোমার নাম নেই।
একটি দরজা , সকালে উঠে 
দোর দেয় রাত্রি বারোটায়
(খ )
হে মুরলীমনোহর 
স্বপ্নেও তুমি জানো না 
এই পন্ডশ্রম 
এই আবালবৃদ্ধবনিতা 
সব চাই 
সব -
মনটুকু বাঁধা রাখা আছে গোয়ালঘরের 
এককোনে!