দরজা
খোলার আর পায়ের মৃদু শব্দে পারমিতা বুঝতে পারল ছন্দা এল।মাঝের ঘরে বিছানায় বসে চায়ের
কাপে শেষ চুমুক দিয়ে আলতো স্বরে সে বলল–‘কিরে,আজ
এত তাড়াতাড়ি? বারোটা এখন ও তো বাজেনি?’উত্তর না দিয়ে ছন্দা মাঝের
ঘরে টেবিলে পড়ে থাকা হটপট থেকে একটা রুটি হাতে নিয়ে কি যেন ভাবতে লাগল ।আর তখনি
শান্তু কাগজ ওলটাতে ওলটাতে বলে উঠল ,‘ছন্দা এলি? বাঁচালি ।কত দিন
যে চা খাইনি!’পারমিতা একটু বিরক্ত,‘এই চা
টা শেষ করো আগে।এখনো মুখেই তোলোনি’। তারপর ঘর থেকে বেরিয়ে এসে স্নানে যাবার জন্য
প্রস্তুত হতে লাগল।