পলাশ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পলাশ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

পলাশ দাস

               



গন্ধ 


সকালের আলোর নিচে যারা  
মধ্যাহ্নে এসে মুঠো খানিক ধুলো সংগ্রহ করে  

অ্যাসট্রে, ক্লান্ত ব্যাগের পেটে ছাই 
পায়ের তলার পিচ নরম অন্ধকার ডেকে আনে   
মাটির শরীরে দাগ 

প্রত্যেক সকাল থেকে মধ্যাহ্নে দীর্ঘ যাত্রা শেষ হলে  
                    নাকে ঘুরে ঘুরে ওঠে 
                    ভাতের গন্ধ 
ভাতের গন্ধ উঠবে বলেই, পথ 
                                                       
                               
  




পিরামিড 

একটা মাকড়সা 
ঠিক পরে একটা ব্যাঙ 
এর পরেই একটা সাপ

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি  
দেখতে দেখতেই   
একটা পিরামিড আঁকা হয়ে যাচ্ছে  
বাকিটা শব্দে সাজানো বৃহৎ উপন্যাস 
                                                       
                                   




ধান 

শব্দের আত্মহনন নেমে এলে 
বিষণ্ণ বিকেলের আলোয়  
স্পর্শহীন শরীর 
ভাঁটফুল গন্ধ  

তবুও এক ভোরে, ধানের শরীর জুড়ে 
হাসি মুখ সূর্যের রঙ, ফিরে আসে মানুষ  

                                       

সোমবার, ২১ জুন, ২০২১

পলাশ দাস

                           




বর্ষাতি

১.

বর্ষা আসলেই দেখি

মাদুরের গায়ে মুখ তোলে সাদা তুলো

যাদের উপস্থিতি খুব ক্ষণস্থায়ী

হাত ছোঁয়ালেই

২.

কিছু মলাট বিহীন বই নিয়ে ঘুরে বেড়াই এখনও

দগদগে ঘা-য়ের মত পৃষ্ঠা ওড়ে

আর

কালকের দিনের কথা মনে পড়ায়

৩.

হাঁটার পথ জল ঢেকে নিলে

আমরা জল পার হয়ে যায়

পা ঠেলে ঠেলে

দুঃখ তেমনই

পা ঠেলা অভ্যাস রাখা চাই

৪.

সবাই দেখছে এতো ঝড়ের পরও

গাছটা দাঁড়িয়ে

সব ঠিক

এই তো আবার দুলছে হাওয়ায়

কিন্তু ওর পাতায় যে অসংখ্য ক্ষত

দেখছে না কেউ

ঠিক,আমাদের টেনে চলা ভ্যান চালক

৫.

খুব জোরে বৃষ্টি হলে

টালির ফাঁক গলে জল নামে মেঝেয়

জল টুপ টুপ

দেয়াল বেয়েও খানিক নেমে আসে জল

প্যান্ট গুটিয়ে নিই

এটাই করণীয় পায়ের পাতা ভিজে গেলে