শুভাশিষ সিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভাশিষ সিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

শুভাশিষ সিংহ

                     




হেরো


যদি ফিরতেই হয়,

ভুলের লোকগীতি শুনতে শুনতে আসব।

পথের ঐতিহ্যকে প্রাধান্য দেব নাহ।

শুধু শুনব,

মনের চুড়ান্ত প্রশিক্ষণ, কীভাবে 

বিশ্বাসযোগ্যতাকে ছাপিয়ে যায়।



যদি লিখতেই হয়,

তবে শব্দের হাট-বাজার ঘুরে আসব।

দামের মূল্যায়ন করব নাহ।

শুধু দেখব,

কথার বিজ্ঞপ্তিতে অক্ষরের শাষণ ও তোষণ


যদি লড়াই করতেই হয়,

ভণ্ডামির মুখোশ পড়ব নাহ।

কুরুক্ষেত্র নয়; জালিয়ানওয়ালাবাগের

মৃতদেহে সোনার কাঠি ছুঁয়ে দেব।।

রবিবার, ১১ জুলাই, ২০২১

শুভাশিষ সিংহ,পারমিতা চক্রবত্তী

                                



লকডাউন ডায়েরী-২


সমার্থক বলতে 

যদি নিকটবর্তী  কিছু হয় 

তবে এই ছোঁয়াচে দূরত্বকে আমি ঘেন্না করি 


আফসোস যদি 

অনুশোচনা পরম  আত্মীয় হয় 

তবে শোকের বার্ধক্যজনিত পীড়া 

আমি এখনও অনুভব করি 


আর অনুভব করি বলেই 

কারোর নাভিশ্বাসকে 

অন্তিমের  সূচনায় নামাঙ্কিত করতে বলি 


হে ধর্মাবতার 

আপনার কলমে বেঁচে থাকুক 

কোভিড সংক্রমিত অমর অসুখ 


রবিবার, ৪ জুলাই, ২০২১

শুভাশিষ সিংহ ,পারমিতা চক্রবর্ত্তী

                                                      



লকডাউন ডায়েরী-১


ইদানিং 

খিদের ভিতরে দলা পাকিয়ে আছে প্রতিবেশীর  মুখ 


যে ভাবে  দিন বিরক্তি  উপহার পাঠায় 

অ্যাম্বুলেন্সের  তীক্ষ্ণ  রিংটোনে

তার থেকে অনেক বেশি  আরামদায়ক  

নগর কীর্তনে মাখামাখি জনপদ 


এখন এই হলদে  বিকেল ক্ষতচিহ্ন হীন 

প্লাটফর্মে আছড়ে পড়ে  না  ক্লান্তির জলপ্রপাত 


 তোমাকে যে  ছুঁয়ে দেখবো নিঃশ্বাস

এই সাহসিকতাকেও  ভয় দেখাচ্ছে কেউ