![]() |
লকডাউন ডায়েরী-১
ইদানিং
খিদের ভিতরে দলা পাকিয়ে আছে প্রতিবেশীর মুখ
যে ভাবে দিন বিরক্তি উপহার পাঠায়
অ্যাম্বুলেন্সের তীক্ষ্ণ রিংটোনে
তার থেকে অনেক বেশি আরামদায়ক
নগর কীর্তনে মাখামাখি জনপদ
এখন এই হলদে বিকেল ক্ষতচিহ্ন হীন
প্লাটফর্মে আছড়ে পড়ে না ক্লান্তির জলপ্রপাত
তোমাকে যে ছুঁয়ে দেখবো নিঃশ্বাস
এই সাহসিকতাকেও ভয় দেখাচ্ছে কেউ





