সায়ন্ন্যা দাশদত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সায়ন্ন্যা দাশদত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সায়ন্ন্যা দাশদত্ত

 


সংগীত


যে অন্ধ মেয়েটি শিখেছে গান। সারে গা অথবা মা তে থমকে দাঁড়িয়ে রইল বিকেল। চিঠি আসতে পারে। আকাশে মেঘ। আর তিনটে চব্বিশ বাস। হর্ন বাজলো। মেয়েটির নাম রেণুরানী আদক। ইস্কুলে নাম নেই। দুপুর গড়ালে ঝিঁঝিঁ চাদর খোলে। কালভার্টে দাঁড়িয়ে পড়া যুবক। গোঁফ উঠেছে। গোপনে সেদিন বুকে পেড়েছে হাত। ঘোরানো হাত। সঠিক পুরুষ নয়। সদ্য ওঠা গোঁফের মতো নরম। রেণুবালা কি গান রেখেছো বুকে??
স্তন নেই,
আদিঅনন্ত আনন্দলীলা বাজে। সংসার নেই। রেণুবালারা অন্ধ যেমন মানুষ। এসেছে লীলায় বাঁধন তেমন নয়। বাজো সংগীত। অন্ধ এ বুকে বাজো।

শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

সায়ন্ন্যা দাশদত্ত

বনবাসের দিনলিপি  ll 
 ll 

নিজস্ব কথাগুলির বেশি একটিও শব্দ আমি জানিনা l কবিতা বললেই মনে পড়ে বালক প্রেমিকটির বাঁশী l অনায়াসে ধুলোবালির রোদ l আড়াই হাতের ছোটগলিটির অধিক কোন কবিতাই আমার একান্ত নয় l রং বললে মনে পড়ে মনোক্রোম পলাশ মেয়েটির চিবুক l গাঢ় হলুদ শাড়ি আর রবীন্দ্রনাথের মধ্যে যেটুকু হাত ছোঁয়া l শিশিরমতোন হাসি...ভাবতে পারলে সূক্ষ্ম নদীটি এবং চাঁদ উঠেছে খুব l পাশাপাশি সাইকেল গড়িয়ে যায় l বাড়ির ভেতর দোপাটি চারার ফুল l বীজ ছিল সাদার ;অথচ ফুলগুলি নরম লাল l বসন্ত নামলে এলোমেলো কোকিলটি প্রায় উন্মাদ l দিন বোঝেনা l রাত্রি বোঝেনা l ভোরের আলোর মধ্যে বসেও নিষিদ্ধ চুমু আর বিবর্ণ তুলোট শব্দগুলি ডাকে l আমি লুকিয়ে থাকি l কখনো শব্দগুলির পায়ে কখনো হেঁটে আসা মৃদুবসন্তের চিলেকোঠায় l আমার যাবতীয় লেখাপত্র এবং ফাগুয়া মিথ্যে হয়ে যায় l